২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাক্সের নতুন মুখ হয়ে আসছেন প্রিয়াঙ্কা

বিখ্যাত সৌন্দর্য সাবান লাক্সের মডেল হয়েছেন ভারতের প্রথম সারির অনেক তারকা। এবার তাদের কাতারে নাম লেখাতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। টেলিভিশন ও পত্রিকা বিজ্ঞাপনের জন্য হিন্দুস্তান লিভার লিমিটেডের (এইচএলএল) সবচেয়ে পুরোনো এই সাবানের মডেল হিসেবে এই বলিউড অভিনেত্রীর কথা বলেছেন কোম্পানির সংশ্লিষ্ট বিভাগের প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 06:39 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ছবির মতো বিজ্ঞাপনটাও বেছে বেছে করেন প্রিয়াঙ্কা। এর আগে পেপসি, স্পাইস মোবাইলস, ট্যাগ হিউয়ের বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। লাক্সের বিজ্ঞাপনের জন্য তাকে উল্লেখযোগ্য সম্মানী দেয়া হচ্ছে বলে জানা গেছে।

‘বিউটি বার অফ ফিল্ম স্টারস’ বলে পরিচিত লাক্স এর বিজ্ঞাপনে এর আগে মডেল হিসেবে দেখা গেছে বলিউডের মধুবালা, শ্রীদেবী, মাধুরী দিক্ষীত, ঐশ্বরিয়া রায়, কারিশমা কাপুর, কারিনা কাপুর, জুহি চাওলাকে।

লাক্সের ৭৫ বছর পুর্তি উপলক্ষে এবারই প্রথম লাক্সের বিজ্ঞাপনে এইচএলএল মডেল-অভিনেতা শাহরুখ খানকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। সূত্র : ওয়েবসাইট।