২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডালাস’ এর ল্যারি হ্যাগম্যান এখন পরিবেশ আন্দোলনে ব্যস্ত

মনে আছে ল্যারি হ্যাগম্যানের কথা? আশির দশকের বিখ্যাত মার্কিন টেলিসিরিয়াল ‘ডালাস’ এর সেই ভিলেনভ্রাতা জে আর ইউয়িং বাস্তবে এখন পরিবেশ আন্দোলনে ব্যস্ত। নিষ্ঠুর অয়েল ব্যারনের চরিত্রে অভিনয় করা ৭৫ বছর বয়সী হ্যাগম্যান যে উদ্যোগটি নিয়েছেন সেটিও বেশ ব্যাতিক্রমী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 06:08 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আভ্যন্তরীন রাজস্ব বিভাগ গত বছরের আগস্ট থেকে লং ডিসট্যান্স কল এবং ওয়্যারলেস কলের ব্যাপারে শুল্ক সংগ্রহ বন্ধ করে দিয়েছে। ২০০৩ সালের মার্চ থেকে ২০০৬ সালের জুলাই অব্দি ফোন সার্ভিসকে দেয়া অর্থ ফেরত দেয়ারও কথা জানায় তারা। গত ফেব্রুয়ারি মাসে রাজস্ব বিভাগ জানিয়েছে লক্ষ লক্ষ গ্রাহক এখনো পর্যন্ত অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে কোন অনুরোধ জানায়নি।

কীভাবে এই টেলিফোন ট্যাক্স রিফান্ড দাবি করতে হবে সে ব্যাপারে জনসাধারনের মধ্যে ল্যারি এখন প্রচারাভিযান চালাচ্ছেন। এবং ফেরত পাওয়া অর্থ সোলার ইলেকট্রিক লাইট ফান্ড (সেলফ)সহ বিভিন্ন পরিবেশবাদী কর্মকান্ডে দান করার জন্যও সুপারিশ করছেন তিনি। সেলফ উন্নয়নশীল দেশগুলোতে নবায়নযোগ্য এনার্জি সরবরাহে সহায়তা করে থাকে। গত ১০ বছর ধরে এই সংগঠনটির সাথে হ্যাগম্যান জড়িত। এই প্রচারাভিযানে রিফান্ডসফরগুডডটঅর্গ এর সাথে যোগ দিয়েছেন তিনি।

এক সংবাদ সম্মেলনের আগে এপি বার্তা সংস্থার সঙ্গে কথা প্রসঙ্গে হ্যাগম্যান বলেন, “ভাবলাম এরকম একটা প্রচারণা চালানো ভাল একটা আইডিয়া। এ গ্রহকে সাহায্য করার একটা উপায় খুজে পাওয়ার ব্যাপারে এটা লোকজনকে সাহায্য করবে।”

কানেকটিকাট ভিত্তিক কোম্পানি রিফান্ডস ফর গুড এর ওয়েবসাইট রিফান্ডসফরগুডডটঅর্গ এর প্রতিষ্ঠাতা জন গরহাম ও মাইকেল সোয়ার্টজ। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে এরা সহায়তা দিয়ে থাকে।

১৯৬০ সালে ‘আই ড্রিম অফ জেনি’ সিরিজ দিয়ে মিনিপর্দায় যাত্রা শুরু করেন ল্যারি হ্যাগম্যান। ‘ডালাস’ টেলি সিরিয়াল তাকে তুমুল জনপ্রিয় করে। অপরিমিত মদ্যপানের ফলে লিভার সিরোসিসে আক্রান্ত হন তিনি। রোগটি ধরা পরার পর ১৯৯৫ সালে এক শল্য চিকিৎসার মাধ্যমে অন্যের লিভার নিয়ে এখন বেঁচে আছেন তিনি।