চীনে ব্রুস লী কে নিয়ে টেলি সিরিয়াল
চীনের জাতীয় সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন দেশের কিংবদন্তীর কুংফু মাস্টার ব্রুস লী’র উপরে ৪০ পর্বের একটি টেলিভিশন সিরিজের কাজ শুরু করেছে।
‘দি লিজেন্ড অফ ব্রুস লী’ নামের এই নাটকীয় সিরিজের ব্যয় ধরা হয়েছে ৬.৪ মিলিয়ন মার্কিন ডলার। মার্শাল আর্টের এই সুপারস্টারের জন্মস্থান দক্ষিন গুয়াংডং প্রদেশের শুন্ডিতে চিত্রায়নের কাজ শুরু হয়েছে গত সপ্তাহান্তে।
হংকং এবং যুক্তরাষ্ট্রের কিছু এলাকাতেও এই সিরিজের চিত্রায়নের কাজ হবে। ওই দুটি দেশের বেশ কটি ব্লকবাস্টার ছবিতে ব্রুস লী অভিনয় করেছেন।
১৯৩২ সালে মাত্র ৩২ বছর বয়সে মারা যাওয়ার আগে ব্রুস লী ৪৬টি কংফু চলচ্চিত্রে কাজ করেন। হংকংয়ে ‘গেম অ্যান্ড ডেথ’ ছবি পরিচালনা করার সময়ে তিনি মারা যান। ওই ছবিতে তিনি নিজে অভিনয়ও করেন।
‘দি লিজেন্ড অফ ব্রুস লী’ সিরিজে ব্রুস লীর চরিত্রে অভিনয় করবেন চেন গৌকুন। কিংবদন্তীর এই মার্শাল আর্ট প্রতিভার চরিত্রে অভিনয় করার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, “আমি একই সঙ্গে নার্ভাস আবার বেশ উত্তেজিতও। আমি আমার সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে।”
ছোটবেলা থেকেই ব্রুস লী চেনের রোল মডেল। চেন বহু বছর মার্শাল আর্টে প্রশিক্ষন নিয়েছেন।
২০০৮ সালে বেইজিং অলিম্পিক চলাকালে সিরিজটি প্রদর্শিত হবে।
অলিম্পিক গেমসে কুংফু অন্তর্ভূক্ত করার জন্য সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে আবেদন জানিয়েছিল চীন সরকার। কমিটি তা বিবেচনা করেনি।
তবে চায়না মার্শাল আর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ওয়াং জিয়াওলিন জানিয়েছেন, আগামী বছর আগস্টে অলিম্পিক চলাকালে বেইজিং অলিম্পিক কমিটি একটা আলাদা কুংফু প্রতিযোগিতার আয়োজন করবে। সূত্র : ওয়েবসাইট।
