শন কনারিকে রাজী করানোর চেষ্টা করছেন লুকাস
ইন্ডিয়ানা জোন্স সিরিজের চতুর্থ ছবিতে শন কনারিকে অন্তর্ভূক্ত করার আশা এখনো ছাড়েননি জর্জ লুকাস।
“আমরা কনারির ব্যাপারে এখনো আশা ছাড়িনি।” বলেছেন লুকাস। এর আগে একাধিকবার অবশ্য ওই স্কটিশ অভিনেতা ‘ইন্ডিয়ানা জোন্স’ ছবিতে নায়কের বাবার ভুমিকায় অভিনয়ের ব্যাপারে তার অনাগ্রহের কথা জানিয়েছেন।
ইন্ডিয়ানা জোন্সের এই পর্বের নাম ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দি লাস্ট ক্রুসেড’। ছবিতে জোন্সের বাবার চরিত্রটির নাম হেনরি জোন্স।
পরিচালক স্টিভেন স্পিলবার্গ যখন এই ছবির নায়িকা হিসেবে কেট ব্লাংশেটের নাম প্রস্তাব করেন তখন লুকাস বিস্মিত হয়েছিলেন। ইউএস টুডে পত্রিকাকে লুকাস বলেছেন, “তাকেই আমার পরিচালক বাছাই করেছেন। আমি সবসময়ই পরিচালকের পছন্দকে গুরুত্ব দিয়ে এসেছি। সুতরাং আমি এটা অনুমোদন করেছি।”
