২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যানিটি ফেয়ার পত্রিকার প্রচ্ছদে অন্যরকম ডিক্যাপ্রিও

বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভ্যানিটি ফেয়ার’ এর আগামী সংখ্যায় প্রচ্ছদ তারকা হয়ে আসছেন টাইটানিক তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ম্যাগাজিনটির এই বিশেষ পরিবেশ সংখ্যায় (গ্রিন ইস্যু) ডিক্যাপ্রিওকে দেখা যাবে দক্ষিনপূর্ব আইসল্যান্ডের হিমশীতল পরিবেশে একটা মেরু ভল্লুকের ছানা নিয়ে দাড়িয়ে আছেন। ভল্লুকের ছানাটি বাস্তবে ছবি তোলার সময় ছিল না, ওটা পরে ডিক্যাপ্রিওর ছবির সাথে জুড়ে দেওয়া হবে।

সাড়ে তিন বছরের ‘নুট’ নামের ওই ভল্লুকছানার ছবিটি জার্মানির এক চিড়িয়াখানা থেকে তুলেছেন আলোকচিত্রী অ্যানি লিয়েবোভিৎজ।

বিশ্বের পরিবেশ সম্পর্কে পাঠকদের মধ্যে সচেতনতা বিস্তারের লক্ষ্য নিয়ে এই বিশেষ সংখ্যাটি প্রকাশ করা হচ্ছে।

বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পৃথিবী থেকে যেসব দুর্লভ প্রজাতির প্রাণী হারিয়ে যাচ্ছে পোলার বিয়ার তাদের অন্যতম।

ম্যাগাজিনটির ওই বিশেষ সংখ্যায় হলিউডি অভিনেতা রবার্ট রেডফোর্ড ও প্রাক্তন টেলি সিরিয়াল ‘সিনফিল্ড’ তারকা জুলিয়া লুই ড্রেফুস এর ছবিও থাকবে। পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে এরা দুজনেই নিয়মিত কাজ করে যাচ্ছেন।