২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকি চ্যানের উত্তরাধিকার খোঁজার জন্য শুরু হচ্ছে টিভি প্রতিযোগিতা

কুংফু বা যে কোন অ্যাকশন চলচ্চিত্রের ক্ষেত্রে জ্যাকি চ্যান এক ও অদ্বিতীয়। এটা জ্যাকি চ্যানের জন্য ভাল খরব হতে পারে। কিন্তু চলচ্চিত্র শিল্পের জন্য সুখবর নয়। ফলে তারা এখনই জ্যাকি চ্যানের উত্তরাধিকারী খোঁজার কাজ শুরু করেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 07:09 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আর এর জন্য আয়োজন করেছেন বিশেষ টেলিভিশন প্রতিযোগিতার। বেইজিং টিভি, জেসিই এন্টারটেইনমেন্ট,চায়না ফিল্ম গ্রুপ ও হংকং ভিত্তিক এম্পারার এন্টারটেইনমন্টে গ্রুপ এর উদ্যোক্তা।

এই প্রতিভা অন্বেষন যজ্ঞের আনুষ্ঠানিক উদ্ধোধন হবে শনিবার বেইজিংয়ের শানগ্রি লা হোটেলে। হলিউড থেকে উড়ে এসে জ্যাকি চ্যান এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিবেন। আর অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়ার জন্য তিনি ‘দি ড্রিম অফ ড্রাগন’ থিম সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। বর্তমানে চ্যান ‘রাশ আওয়ার’ ছবির তৃতীয় পর্বের শুটিংয়ের জন্য হলিউডে অবস্থান করছেন।

চীনের অনেক নামকরা শিল্পীরাও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রতিযোগিতা শুরু হবে আগামী বছরের জানুয়ারির ১ তারিখ থেকে। ১৮ বছর থেকে ২৮ বছর বয়সী যে কেউ এতে

অংশ নিতে পারবে। যোগ্যতা হিসেবে দেখা হবে তার আগে কোন অ্যাকশন দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা আছে কিনা।

চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী বছরের অক্টোবর মাসে চীনের মহাপ্রাচীরে। আর সেটা বেইজিং টিভি সরাসরি সম্প্রচার করবে।

প্রতিযোগীদের মধ্য থেকে ১০ জনকে বাছাই করা হবে। আর তারা জ্যাকি চ্যানের প্রযোজনা প্রতিষ্ঠান জেসিই এন্টারটেইনমেন্ট থেকে তৈরি হওয়া চলচ্চিত্রে মুখ্য ভুমিকায় অভিনয় করবেন। আর এদের মধ্যে যে সবচেয়ে বেশি ভালো করবে তাকে জ্যাকি চ্যানের উত্তরাধিকার হিসেবে নির্বাচিত করা হবে।