২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতির বিরুদ্ধে ঘর ভাঙার অভিযোগ

শেখর কাপুরের সাথে তার ঘর ভাঙার জন্য বলিউড তারকা প্রীতি জিনতাকে দায়ী করলেন বিশিষ্ট গায়িকা সুচিত্রা কৃষ্ণমুর্তি। অভিযোগের কথা শুনে প্রীতি মর্মাহত হয়েছেন। কাপুরের সাথে তার কোন লেনাদেনা নেই। সুচিত্রা কিসের ভিত্তিতে এই অভিযোগ আনলেন সে কথা পরিষ্কার করে জানানোর দাবি করছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 11:59 AM

Updated : 26 Apr 2022, 02:12 PM

‘ব্যান্ডিট কুইন’ ‘এলিজাবেথ ওয়ান’ ইত্যাদি ছবির বিখ্যাত পরিচালক শেখর কাপুর। গত সপ্তাহে ভারতে তার ৬ বছর বয়সী কন্যার সাথে দেখা করতে এসে এই আলোচনার মধ্যে পরে বেশ বিব্রতকর অবস্থায় আছেন তিনি।

এদিকে সুচিত্রার অভিযোগ শুনে প্রীতি অবাকস্বরে বলেছেন, “এর মধ্যে আমি কীভাবে ঢুকলাম ঠিক বুঝলাম না। গত ১০ বছরে শেখর কাপুরের সাথে ৫ বার দেখা হয়েছে আমার। আমার প্রথম ছবিটা তার পরিচালনা করা কথা ছিল। কিন্তু সেটা আর কখনোই হয় নি। তবে আমাদের মধ্যে যোগাযোগ ছিল। তিনি যখন ভারতে এসেছেন তখন তার সাথে আমার দেখা হয়েছে।”

“বিশাল ভরদ্বাজ প্রযোজিত একটা ছবিতে তার সাথে কাজ করার কথা ছিল। ছবির নাম মন্ত্র। ওই শেষবার তার সাথে আমার দেখা।”

ওদিকে প্রীতির এক বান্ধবী জানিয়েছেন, “সুচিত্রা বিষয়টা পরিস্কার না করলে প্রীতি বড় ধরনের অ্যাকশন নেবে সিদ্ধান্ত নিয়েছে।” ওই বান্ধবীর মতে, “কাপুরের কাছে প্রীতি একটা শিশুর মতো। প্রীতিকে ছোট থেকে বড় হয়ে উঠতে দেখেছেন তিনি। তবে স্বামীর উপর অসন্তুষ্ট, ক্ষুদ্ধ স্ত্রী অনেক কিছুই অন্যভাবে দেখতে পারে।” সূত্র : ওয়েবসাইট।