২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো দত্তক শিশু নিচ্ছেন জোলি

প্যাক্স থিয়েনকে নিয়ে আলোচনা শেষ হতে না হতেই আবারো দত্তক সন্তান নেয়ার সিদ্ধান্তের কথা জানালেন হলিউড তারকা এঞ্জেলিনা জোলি। ভিয়েতনামী প্যাক্স ছাড়াও এর আগে দুটি দত্তক বাচ্চা নিয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 07:48 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এরা হলো কম্বোডিয়ান পুত্র ম্যাডক্স ও ইথিওপিয়ান কন্যা জাহেরা। তার নিজের কন্যা সন্তান শিলোহকে নিয়ে তার সন্তান সন্ততির সংখ্যা ছিল ৪। এবার তিনি ইথিওপিয়া থেকে একটি কন্যা সন্তান নিয়ে পরিবারে একটা ভারসাম্য আনতে চাইছেন। তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, “অ্যাঞ্জেলিনা এবং ব্রাড চান ইথিওপিয়ান জাহেরা যেন পরিবারের একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্য হিসেবে নিঃসঙ্গ বোধ না করে।”

ইথিওপিয়ার ওউর ক্যাসোনি এলাকার ১ বছরের একটি মেয়েকে পছন্দ হয়েছে জোলির। শিশুটিকে দত্তক নেয়ার প্রক্রিয়া শুরু করার ব্যাপারে তার আইনজীবীকে ইতিমধ্যে বলেছেন তিনি।

আগামী গ্রীষ্মের মধ্যেই তিনি শিশুটিকে তার বাসায় নিয়ে আসতে চান বলে জানিয়েছে ব্রিটেনের ‘নিউজ অফ দি ওয়ার্ল্ড ’পত্রিকা।

এদিকে তিন বছর বয়সী প্যাক্সের মা ফাম থু ডাং সন্তানের জন্য তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তা ব্যক্ত করেছেন। ডাং বলেছেন, “সিনেমার তারকার সাথে সে এখন ভালই থাকবে। আমি তো ওর যোগ্য মা নই। আমার সোনামনির যত্ন নেয়ার ক্ষমতা আমার ছিল না। আমি তাকে ছেড়ে এসেছি।”

১৫ ডলার চিকিৎসা ভাতা দিতে না পারায় প্যাক্সকে ২ বছর বয়সে হাসপাতালে রেখেই চলে এসেছিলেন ডাং। এখন তার একটাই স্বপ্ন : “ একদিন হয়তো প্যাক্স আমার কাছে আসবে, মা বলে ডাকবে আমাকে। কিন্তু জানি এটা শুধূই স্বপ্ন। আমি জানি এটা অসম্ভব কল্পনা।” সূত্র : ওয়েবসাইট।