২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিকি মার্টিনের পরামর্শ

এলটন জনের মতো অনেক বিখ্যাত ব্যাক্তিই সমকামী জীবনাচরণে অভ্যস্ত বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি সত্বেও এখনো সমকামিতা নিয়ে রাখ রাখ ঢাক ঢাক গুড় গুড় চলছে। সম্প্রতি এলটন জন এ ব্যাপারে মুখ খুলেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 07:24 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এবারে সমকামী সম্পর্ক গোপন না করার পরমর্শ দিয়ে বক্তব্য রাখলেন পপ গায়ক রিকি মার্টিন।

এই সঙ্গীত শিল্পীকে ঘিরে যৌনতা নিয়ে তেমন কোন একটা গুজব শুনতে পাওয়া যায়নি এখন পর্যন্ত। তিনিও কখনো এসব বিষয় নিয়ে মন্তব্যও করেন না। তাই তার এই মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন।

রিকি বলেছেন, “সেলিব্রেটিরা তাদের সমকামী সম্পর্কের কথা ভক্তদের কাছে অকপটে স্বীকার করা উচিত। এতে দুঃখিত বা লজ্জিত হওয়ার কিছু নেই।” সূত্রঃ ওয়েবসাইট।