২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিজিয়ন অফ অনার পেলেন নাদিনে গর্ডিমার

ফ্রান্সের সর্ব্বোচ্চ সম্মাননা লিজিয়ন অফ অনার পেলেন দক্ষিন আফ্রিকার নোবেলজয়ী ঔপন্যাসিক নাদিনে গার্ডিমার। শনিবার তার নিজে দেশে বসেই এ সম্মাননা গ্রহণ করেন তিনি। গর্ডিমারের রচনায় নিরন্তর বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 08:26 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

প্রিটোরিয়ায় ফরাসী দূতাবাসে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা প্রদানের সময় দক্ষিন আফ্রিকায় ফরাসী রাষ্ট্রদূত ডেনিশ পিটন বলেন, “ আপনাকে ‘অফিসার অফ দি লিজিয়ন অফ অনার’ ঘোষণার মধ্য দিয়ে আমরা বর্ণবাদের বিরুদ্ধে লড়াইকেই সম্মান জানাচ্ছি।... মূলতঃ দক্ষিন আফ্রিকার প্রেক্ষিতে হলেও আপনার কাজের আবেদন বৈশ্বিক।”

১৯২৩ সালে দক্ষিন আফ্রিকায় জন্মগ্রহণ করেন গার্ডিমার। বর্ণবাদের শিকার হয়ে অনেক লেখক দক্ষিন আফ্রিকা ত্যাগ করলেও গর্ডিমার তার পুরো জীবনটাই সেখানে কাটিয়েছেন। ২০০৬ সালে জোহানেসবার্গে তার বাড়িতে সশস্ত্র ডাকাতির শিকার হন তিনি। দক্ষিন আফ্রিকার বর্ণবাদী সরকার তার তিনটি উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা সে দেশের নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা উঠানো হয়।

১৫ বছর বয়সেই নাদিনে গার্ডিমারের প্রথম উপন্যাস ‘কাম এগেইন টুমরো’ ছাপা হয়।

১৯৯১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। এ পর্যন্ত ১৫টি উপন্যাস ও ২০০টিরও বেশি ছোটগল্প লিখেছেন তিনি।

দক্ষিন আফ্রিকায় ব্যাপক অপরাধ প্রবণতার সমাধানে শিক্ষা, প্রশিক্ষন ও বেকারত্ব দূর করার উরপ গুরুত্ব আরোপ করেন গর্ডিমার। সূত্র : ওয়েবসাইট।