এনজিও খুলছেন সালমান খান
অতীতে বহু কাজের জন্যই সালমান খান সমালোচিত হয়েছেন। সেই সঙ্গে হারিয়েছেন জনপ্রিয়তা। এবার তিনি ইমেজ পুনরুদ্ধারের জন্য মাঠে নেমেছেন। একটি ক্যান্সারে আক্রান্ত ছেলেকে বিপুল পরিমানে আর্থিক সাহায্য করার পর এ জাতীয় কার্যক্রমকে তিনি একটি প্রাতিষ্ঠনিক রূপ দিতে চাচ্ছেন। আর এজন্যই তিনি এনজিও খোলার জন্য আবেদন করেছেন ভারতীয় সরকার বরাবর। এর মাধ্যমে তিনি দরিদ্র-নির্যাতিতদের সাহায্য করবেন।
এনজিওটির নাম হবে সালমান খান ফাউন্ডেশন। অন্তত তিনি এই নামেই এনজিও খোলার জন্য আবেদন জানিয়েছেন। আর এর প্রচার কাজ চালাবেন কৌন বনেগা ক্রোড় পতি অনুষ্ঠানে। কারণ এই অনুষ্ঠানের এক বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সালমান খান ও ক্যাটরিনা কায়িফ। ধারনা করা হচ্ছে এই জুটি অনুষ্ঠানটি থেকে প্রায় ৫০ লাখ টাকা জয় করবেন। যেটার পুরোটাই দিয়ে দেয়া হবে সালমান খান ফাউন্ডেশনে। সূত্র : ওয়েবসাইট।
