২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান রুশদির চতুর্থ বিয়েও ভাঙনের মুখে!

বিতর্কিত লেখক সালমান রুশদির সাথে স্ত্রী পদ্মার সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাচ্ছে। এই দম্পতির সঙ্গে ঘনিষ্ট বিশিষ্ট পোশাক ডিজাইনার ডায়েন ভন ফার্স্টেনবার্গের বরাত দিয়ে নিউ ইয়র্ক অবজারভার জানিয়েছে এ খবর। ডায়েন রুশদি - পদ্মার বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন। ২০০৪ সালে ৩৬ বছর বয়ষ্ক মডেল ও রন্ধনবিষয়ক বইয়ের লেখিকা পদ্মা লক্ষীর সঙ্গে ৫৯ বছরের বুকার বিজয়ী ঔপন্যাসিক সালমান রুশদীর বিয়ে হয়। পদ্মা রুশদির চতুর্থ স্ত্রী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ডায়েন জানিয়েছেন, তিনি পদ্মার এক ঘনিষ্ট বান্ধবীর মারফত এই আসন্ন বিবাহ বিচ্ছেদের খবর জেনেছেন। দি নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ওই দম্পতির ঘনিষ্টজনদের সাথে যোগাযোগ করলে তারা কেউ বিষয়টি অস্বীকার করেনি। লন্ডনের ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানিয়েছে এ ব্যাপারে যোগাযোগ করা হলে রুশদি বা পদ্মা কেউ মন্তব্য করতে রাজী হন নি।

পদ্মা বর্তমানে আমেরিকান এক টেলিভিশন চ্যানেলে ‘টপ কুক’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। পেশাগত দরকারে একজন আমেরিকা আরেকজন বৃটেনে থাকেন। ৪ মাসে তিন সপ্তাহ কেবল তারা একত্রে থাকার সুযোগ পান। তার ক্যারিয়ারকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পদ্মা এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকে ধারণা করেন।

এর আগেও এই দু’জনের মধ্যেকার বিবাদের খবর মিডিয়ায় এসেছে। ৫ ফুট ৭ ইঞ্চির সালমান রুশদি সাথে ৫ ফুট ১১ ইঞ্চির মডেল পদ্মা বরাবরই এসব খবর অস্বীকার করে এসেছেন। এবং একজন রুপ দেখে অন্যজন সম্পদ ও খ্যাতির টানেই জুটিবদ্ধ হয়েছেন বলেও যে আলোচনা প্রায়ই ওঠে তাও তারা নাকচ করেছেন সবসময়।

১৯৯৯ সালে এক পার্টিতে রুশদির সাথে পদ্মার পরিচয় হয়। রুশদি তখন এলিজাবেথ ওয়েস্টের স্বামী ছিলেন। তাদের সংসারে দুটো পুত্র সন্তানও ছিল। পরকীয়ার অভিযোগে ওয়েস্ট রুশদিকে ডিভোর্স দেন। সূত্র : ওয়েবসাইট।