‘হৃদয় থেকে পাওয়া’ চলচ্চিত্র থেকে বাদ পড়তে পারেন আফজাল হোসেন
মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত নতুন ছবি ‘হৃদয় থেকে পাওয়া’র কাজ ৪০ ভাগ সমাপ্ত। জানালেন ছবির পরিচালক। ইমপ্রেস চলচ্চিত্রের ব্যানারে এই ছবিতে বহুদিন পর একসঙ্গে জুটি বেঁধেছেন নাটকের জনপ্রিয় জুটি আফজার হোসেন ও সুবর্ণা মুস্তাফা।
তবে এখনো এই জুটির কাজ একসঙ্গে শুটিং করেননি জেমী। তিনি জানান, “এখনো আফজাল - সুবর্ণার একত্রে চিত্রায়নের কাজ শুরু হয়নি। কারণ আফজালের সঙ্গে আমাদের টাইম শিডিউল মিলছে না। এখন পর্যন্ত তিনি বেশ ক’বার শিডিউল দিয়েছেন। তখন আমাদের সঙ্গে তার সময় বনেনি। আবার আমরা যে সময় দিয়েছি সে সময় তিনি ব্যস্ত ছিলেন।” জেমী আশংকা প্রকাশ করে বলেন, “ এই সময় নিয়ে জটিলতার জন্য হয়তো তার সাঙ্গে আমার কাজ করা নাও হতে পারে।”
তাহলে কী আফজাল হোসেন ‘হৃদয় থেকে পাওয়া’ ছবিটি থেকে বাদ পড়ছেন? জেমী জানান,“এটা আসলে এখনো ঠিক হয়নি। আমরা সবাই মিলে বসে আলোচনা করে সিদ্ধন্ত নেব। আর তেমন কিছু হলে সংবাদ মাধ্যমগুলোতে অবশ্যই জানানো হবে।”
উলে¬খ্য মোহাম্মদ হোসেন জেমীর প্রথম পরিচালিত ছবি ‘একশ কোটি টাকা’ মুক্তি পায় ২০০৬ সালে। ‘হৃদয় থেকে পাওয়া’ চলচ্চিত্রটি হবে তার দ্বিতীয় পরিচালিত ছবি।
