সার্কভুক্ত দেশের জন্য থিম সঙ্গীত তৈরি করলেন বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার এখন গান গাওয়ার চাইতে গান তৈরিতেই বেশি সময় দিচ্ছেন। সম্প্রতি অ্যাকশন এইডের অর্থায়নে সার্ক সম্মেলন উপলক্ষে একটি থিম সঙ্গীত তৈরি করেছেন।
বাপ্পা জানান এই গানটি বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, উর্দু ও তামিল ভাষাতেও তৈরি হবে। এর মধ্যে বাংলা ও ইংরেজি ভাষায় কণ্ঠ দিবেন এদেশের শিল্পী ফাহমিদা নবী, পার্থ বড়–য়া, বাপ্পা মজুমদার ও এলিটা। অন্য ভাষায় কণ্ঠ দেবেন সংশি¬ষ্ট ভাষার স্থানীয় শিল্পীরা। বাংলায় গানটির নাম হচ্ছে ‘প্রাণের মিছিলে’ ও ইংরেজিতে ‘হোপস লাইভস অন’।
এটা ছাড়াও গ্রামীন ফোনের একটি দু’মিনিটের থিম সঙ্গীত নিয়েও বাপ্পার কাজ করার কথা। তবে তা এখনো চুড়ান্ত হয়নি।
বাপ্পার সুর ও স্ঙ্গীতে অভিনেত্রী তিন্নির একটি অ্যালবাম প্রকাশিত হওয়ার কথা ছিলো আগামী পহেলা বৈশাখে। এই ব্যাপারে বাপ্পা জানান, ‘কাজটি আসলে শুরুই হয়নি। তিন্নির সঙ্গে প্রাথমিক ভাবে এনিয়ে কথা হলেও পরে আর তা করা হয়নি। শেষ পর্যন্ত ঠিক হয়েছে আগামী মে মাসে কাজট্ িশুরু করা হবে।”
তিন্নির অ্যালবামের কাজ শুরু না হলেও শিগগিরই বাপ্পা ৬জন শিল্পী নিয়ে একটি মিশ্র অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন। ৬ জনের মধ্যে ২ জন একেবারেই নতুন। এই দুজন নয়ন ও মেহেদী। বাকীরা হলেন আরিফ, কনা. মিলা ও সন্দীপন।
এতো কাজের মাঝে দলছুটের কী অবস্থা? বাপ্পা জানান, ‘দলছুট্ তার নিজস্ব গতিতে চলছে। মে মাসের মাঝামাঝি দলছুটের নতুন অ্যালবামের কাজ শুরু হবে। আশা আছে এই বছরেই দলছুট ব্যান্ডের নতুন অ্যালবাম ভক্তরা হতে পাবেন।
