‘লর্ড অফ দি রিংস’ লেখকের নতুন বই আসছে
‘লর্ড অফ দি রিংস’ এর লেখক জে আর আর টলকেইন একটি অসমাপ্ত বই রেখে গিয়েছিলেন। তার ছেলে ক্রিস্টোফার সেটি সম্পূর্ন করে প্রকাশ করছেন আগামী মাসে। ব্রিটিশ এক পত্রিকা জানিয়েছে এ খবর।
লেখক ‘দি চিলড্রেন অফ হুরিন’ নামের ওই বই রচনা শুরু করেন ১৯১৮ সালে। বাবার খসড়া অনুসরণ করে গত তিরিশ বছর লেগে থেকে বইটি সম্পূর্ন করলেন ক্রিস্টোফার। ১৭ এপ্রিল বইটি বাজারে পাওয়া যাবে।
প্রকাশক হার্পারকলিন্স বইটির বিষয়বস্তু সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করছেন। এ সম্পর্কে তারা শুধু বলেছেন, “এটি অ্যাডভেঞ্চার, ট্রাজেডি, বন্ধুত্ব আর বীরত্বের গল্প।”
বইটির জন্য শিল্পী অ্যালান লী ২৫টি পেন্সিল স্কেচ ও ৮টি চিত্রকর্ম রচনা করেছেন। লী এর আগে ‘লর্ড অফ দি রিংস’ এর ভিত্তি করে নির্মিত পিটার জ্যাকসন পরিচালিত ‘দি রিটার্ন অফ দি কিং’ ছবির জন্য অস্কার পেয়েছেন সেরা শিল্প নির্দেশক হিসেবে।
