২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের অডিও বুক আসছে

‘হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোস’ এর মার্কিন অডিও বুক বাজার আসবে ২১ জুলাই। ওই একই দিনে বইটি প্রকাশিত হবে। এবারেও এর মার্কিন অডিও বুকে কন্ঠ দিচ্ছেন গ্রামি বিজয়ী জিম ডেল। বইটির ব্রিটিশ অডিও বুকে কন্ঠ দিয়েছেন স্টিফেন ফ্রাই। র‌্যান্ডম হাউজ অডিও পাবিলিশিং গ্র“প এর দি লিসেনিং লাইব্রেরি সোমবার এ তথ্য জানায়। ৭৮৪ পৃষ্ঠার বইটি অডিও বুকে জায়গা দখল করেছে ২১ ঘন্টা। এর খুচরা মূল্য ধার্য করা হয়েছে ৭৯.৯৫ ডলার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 07:52 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

প্রথম দফায় কত কপি অডিও বাজারে ছাড়া হবে সে ব্যাপারে কিছু না বললেও র‌্যান্ডম হাউজের বিপণন ও প্রচারণা বিভাগের পরিচালক আমান্ডা ডি আসিয়েরনো বার্তা সংস্থা এপিকে বলেছেন, “ এটা পটার সিরিজের ষষ্ঠ পর্ব ‘হ্যারি পটার অ্যান্ড দি হাফ ব্লাড প্রিন্স’ এর চেয়ে বেশি হবে। ষষ্ঠ পর্ব বাজারে গিয়েছিল ৬ লাখ ৩৫ হাজার কপি।”

উত্তর আমেরিকায় এ যাবৎ হ্যারি পটার সিরিজের ৪০ লক্ষ অডিও বিক্রি হয়েছে। এ সুবাদে অডিও’র কণ্ঠশিল্পী ডেল সেখানে তারকা ব্যাক্তিত্বে পরিণত হয়েছেন। হ্যারি পটারের সুবাদে ২০০ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডও পান তিনি। ‘হাফ ব্লাড প্রিন্সে’র অডিও বের হওয়ার প্রথম সপ্তাহেই বিক্রি হয়েছিল ১ লাখ ৬৫ হাজার কপি। আমেরিকায় অন্যান্য অডিও বুক সব মিলিয়েও সারা বছরে এতো বিক্রি হয় না।

র‌্যান্ডম হাউস নিশ্চিত করেছে যে ‘ডেথলি হ্যালোস’ ক্যাসেট ও সিডি ফরম্যাটে পাওয়া যাবে। তবে নেট থেকে এটি ডাউনলোড করা যাবে কিনা সে ব্যাপারে তারা কিছু জানায়নি। ডিজিটাল টেকনোলজির প্রতি হ্যারি পটারের লেখকের বিরাগ রয়েছে। কেবলমাত্র ২০০৫ সালেই তিনি তার বই ডাউনলোডের অনমুতি দিয়েছিলেন, সেটাও কেবলমাত্র অ্যাপল এর আইটিউনের মাধ্যমে।

হ্যারি পটারের কোন পর্বই ই-  বুক আকারে পাওয়া যায় না। ডেথলি হ্যালোসের বেলায়ও তার ব্যতয় হবে বলে মনে হয় না।