‘সাউথ পার্ক’ কার্টুনে দেখা যাবে হিলারি ক্লিন্টনকে
নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিন্টনকে এক ব্যঙ্গাত্মক কার্টুন সিরিজের ‘সাউথ পার্ক’ এর একটি চরিত্র হিসেবে দেখা যাবে। ২৮ মার্চ রাতে মার্কিন টিভি নেটওয়ার্ক কমেডি সেন্ট্রাল এর এই শো’তে দেখানো হবে সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্টের দ্বিমাত্রিক চরিত্রটি।
নিউ ইয়র্ক ডেইলি নিউজ কেবল এটুকুই জানিয়েছে যে, এই পর্বের কাহিনীর ফোকাসে থাকবে হিলারি ক্লিন্টনের রাজনৈতিক প্রচারণার উদ্দেশ্যে পরিচালিত একটি স্থানীয় র্যালি। ওই র্যালি ক্লিন্টনের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে আরেকটি চরিত্র কার্টম্যান এক নতুন মুসলিম ছাত্রকে নিয়ে সন্দেহ করছে যে, হিলারি তার দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হতে পারেন।
এই সিরিজে প্রথমবারের মতো নিয়ে আসা হচ্ছে হিলারি ক্লিন্টনকে। গত বছর এই সিরিজেই টম ক্রুজ ও তার ধর্ম সায়েন্টোলজি নিয়ে কটাক্ষ করায় ব্যপক প্রতিক্রিয়া হয়। এবং এর জের হিসেবে শো’র সঙ্গে সংশ্লিষ্ট আইজাক হেইজকে পদত্যাগ করতে হয়।
