২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রোভোকড’ দেখে মুগ্ধ ভারতের প্রধানমন্ত্রীর স্ত্রী

ঐশ্বরিয়া রায় অভিনীত ‘প্রোভোকড’ দেখে মুগ্ধ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর স্ত্রী মিসেস গুরশরণ কাউর। সম্প্রতি তার সম্মানে দিল্লীতে এই ছবির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সংবেদশীল ছবিটির পাত্রপাত্রীদের অভিনয়েরও প্রশংসা করেন তিনি। তার অনুভুতির কথা জানিয়ে প্রযোজকের কাছে লেখা এক চিঠিতে তিনি বলেন, “ গার্হস্থ্য সন্ত্রাসের শিকার অধিকাংশ মহিলাই, তাদের যন্ত্রণা ও এই নিপীড়নের সঙ্গে লড়াই করে টিকে থাকার চিত্রটি চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এ ছবিতে। যে জরুরী বিষয়টি এ ছবি তুলে ধরেছে তা ব্যপকভাবে প্রচারিত হওয়া উচিত যাতে করে অনেক মহিলা সাহস করে এই অমানবিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াতে পারে।”

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

‘প্রোভোকড’ কিরনজিত আহলুওয়ালিয়ার আত্মজীবনী ‘সার্কেল অফ লাইট’ অবলম্বনে নির্মিত। বিবাহিত জীবনের ১০ বছর অমানবিক নির্যাতন সহ্য করার পর নিষ্ঠুর স্বামীকে হত্যা করতে বাধ্য হন তিনি। ছবিতে কিরনজিতের ভুমিকায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। কিরনজিত ব্রিটিশ বিচার ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিলেন এবং ‘প্রোভোকেশন’ এর অর্থকে সঠিকভাবে নির্ধারণ করতে বাধ্য করেছিলেন আদালতকে।

এ বছর ৬ এপ্রিল বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পাবে।