২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুঞ্জন : গোলমালে বিপাশা ও জন

অনেকেরই ধারণা ছিল বিপাশা আর জন আব্রাহামের জুটিটা বেশ মজবুত। সহজে চোট খাবে না। কিন্তু সম্প্রতি লন্ডন থেকে এক ভারতীয় পত্রিকার সাংবাদিক জানাচ্ছেন উল্টো খবর। ‘গোল’ নামের ছবির শুটিং করতে গিয়ে সেখানে ব্যাপক গোলমাল পাকিয়ে ফেলেছেন তারা। বিশেষ করে জন আব্রাহাম নাকি ছবির সহকারী পরিচালকের সাথে একটু বেশি মাখামাখি করে ফেলেছেন। তাতে বেজায় চটেছেন বিপাশা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

কাজের সময় ঘনিষ্টতা হলে কিছু মনে করতেন না বিপাশা। কিন্তু আব্রাহামকে দেখা যাচ্ছে শুটিং এর পরও ওই সহকারী পরিচালকের সাথে পুট পুট করে কথা বলেই যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই বিরক্ত বিপাশা।

ঘনিষ্টজনরা আশংকা করছেন অচিরেই এই জুটির মধ্যে যুদ্ধ শুরু হলো বলে! সূত্র : ওয়েবসাইট।