লন্ডন ম্যারাথনে অংশ নেবেন শিল্পা
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী খেলাধুলা ভালবাসেন। বিগ ব্রাদার ঘটনার পর সে ভালবাসা নিশ্চয়ই বেড়েছে। তারই প্রমাণ হিসেবে লন্ডন ম্যারাথনে অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করলেন তিনি। ২৬.২ মাইল দীর্ঘ এই ম্যারাথন শুরু হবে এপ্রিলের ২২ তারিখ লন্ডন সময় বেলা ৯টায়।
এটি একটি বিশেষ ধরনের ম্যারাথন। নির্বাচিত কিছু রমণী কেবল এই ম্যারাথনে অংশ নিতে পারবেন। শিল্পা এই ম্যারাথনে যোগ দিচ্ছেন সমাজসেবার মহৎ উদ্দেশ্য নিয়েও। যদি এই দৌড়ে তিনি জয় লাভ করেন তাহলে পুরষ্কারের অর্থ ইন্ডিয়ান চ্যারিটি ওয়াটার এইডে দান করে দেবেন তিনি। ওই সংস্থাটি ভারতের গ্রাম এলাকায় দুষিত পানি পরিশোধিত করে পরিবেশনের কাজ করে থাকে।
ঘনটাচক্রে শিল্পার বিগ্র ব্রাদার হাউসমেট জেড গুডিও এ বছরের গোড়ায় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। বিগ ব্রাদার হাউজে শিল্পার প্রতি অশোভন উক্তি করায় নিন্দিত এই প্রাক্তন নার্স বিগ ব্রাদার হাউজ থেকে ছিটকে পরেন। ম্যারাথনে অংশ নিয়েও তিনি সুবিধা করতে পারেননি। তৃতীয় অস্তানে থাকতে থাকইে তিনি অজ্ঞান হয়ে পরেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
খেলায় ভালো ফল করার জন্য শিল্পা বর্তমানে কঠোর অনুশীলন করছেন।
