২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্লোন ব্রান্ডোর নামে চেয়ার বানানোয় মামলা

‘গড ফাদার’খ্যাত আমেরিকান অভিনেতা মার্লোন ব্রান্ডোর এস্টেট দুটি আসবাবপত্র নির্মাতা প্রতিষ্ঠান ও এক খুচরা বিক্রেতার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। তাদের অপরাধ, বিনা অনুমতিতে মার্লোন ব্রান্ডোর নাম ব্যবহার করে তারা একটি বিশেষ চেয়ার বাজারজাত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 03:39 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ব্রান্ডোর এস্টেট এর পক্ষ থেকে লস এঞ্জেলসের এক উচ্চ আদালতে মামলা সংক্রান্ত কাগজপত্র দাখিল করা হয়েছে সম্প্রতি। ব্রান্ডোর নাম ব্যবহার করার জন্য ক্ষতিপুরণ দাবি করেছে এস্টেট। একই সঙ্গে ওই চেয়ার বিক্রির ব্যাপারে নিষেধাজ্ঞা জারিরও আবেদন জানিয়েছে তারা।

ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে ২০০৪ সালে লস এঞ্জেলসে মারা যান মার্লোন ব্রান্ডো। তার এস্টেটের অর্থমূল্য ২০ মিলিয়ন পাউন্ডেরও বেশি।

আদালতে দাখিল করা কাগজে তিনজন বিক্রেতার নাম উল্লেখ করেছে ব্রান্ডোর এস্টেট। এরা হলো দক্ষিন ক্যালিফোর্নিয়ার সিটি লেদার, উত্তর ক্যারোলিনা ও কানাডার মানিটোবার পালিসার ফার্নিচার।

সিটি লেদারের ভাইস প্রেসিডেন্ট জ্যাসন ব্রেইনার্ড বলেছেন যে তিনি তার কর্মচারীদের ব্রান্ডোর নাম ব্যবহার না করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। তবে চেয়ারটির নতুন নামকরণের ব্যাপারে তারা এখনো কোন সিদ্ধান্তে আসতে পারেননি। সূত্র : ওয়েবসাইট।