২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে লড়াইয়ে জিতেছে অ্যাবা

‘ক্রিস্টিনা ফ্রম ডুভেমেলা’ মিউজিক্যালের মালিকানা সংক্রান্ত আইনি লড়াইয়ে জয়লাভ করেছেন প্রাক্তন অ্যাবা তারকা আলভিউস ও বেনি অ্যান্ডারসন। ক্রিস্টিনার রয়ালটির বৈধ দাবিদার এখন তারাই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

কার্ল -  জোহান সেথ এই মিউজিক্যালের প্রথম খসড়াটি করেছিলেন বলে এর রয়ালটি দাবি করেন। কিন্তু অ্যাবা তারকারা আদালতকে বোঝাতে সক্ষম হন যে, ওই খসড়া ব্যবহারের যোগ্য ছিল না। ফলে এরকম একটি ড্রাফটের জন্য তিনি রয়ালটি দাবি করতে পারেন না।

সেথ এর আইনজীবী স্টেফান মাইকেলসন আদালতের এই রায়ে চরম হতাশা ব্যক্ত করে বলেন, তার ক্লায়েন্ট এই রায়ের বিরুদ্ধে আপীল করবে। সেথ বলেছেন, তাকে অন্ততপক্ষে এই মিউজিক্যালের মূল লেখক হিসেবে মূল্যায়ন করা উচিত। অ্যাবার শিল্পীরা বলেছেন, সেক্ষেত্রে পরিচালক লারস রুডলফসন ও ড্রামাটিস্ট জান মার্কের দাবিটাই বেশি।

এই মিউজিক্যালটি ব্রডওয়েতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন অ্যাবার তারকাদ্বয়। আদালতে মামলা চলার কারণে তা এতোদিন পিছিয়ে যায়।

ক্রিস্টিনা ফ্রম ডুভেমেলাতে উনিশ শতকে আমেরিকায় পাড়ি জমানো সুইডিশ অভিবাসীদের গল্প বলা হয়েছে।