২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম নাটক লিখে প্রথম পরিচালনায় নামছেন শাহেদ শেরিফ খান

তরুণ প্রজন্মের নায়কদের মধ্যে শাহেদ বেশ জনপ্রিয়। ছোট পর্দায় মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও পরে তিনি অভিনয়ে জড়িয়ে পরেন বেশি করে। তবে এবার আর অভিনয় নয়, নাটক পরিচালনায় নামছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

জীবনের প্রথম পরিচালনা করা নাটকটি তার নিজেরই রচনা করা। নাটকের নাম ‘আয়নার সাথে আলিঙ্গন’। এই প্রথম নাটকও লিখলেন তিনি। আর এই নাটকে তিনি অভিনয়ও করছেন।

আগামী ২১ মার্চ উত্তরার লাবনী শুটিং হাউজে নাটকের শুটিং শুরু করবেন। নাটকে মাত্র দুটি চরিত্র। স্বামী-স্ত্রীর কাহিনী লেখা এ নাটকে স্বামীর ভূমিকায় তিনি আর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জয়া মাসউদ।

প্রথম পরিচালিত নাটকে নিজেই অভিনয় করলে কি নাটকের মানের দিকে লক্ষ্য দিতে পারবেন? এই প্রশ্নের জবাবে সাহেদ জানান, “সত্যি বলতে কি, এই নাটকে মাত্র দুটি চরিত্র বলে আমার অসুবিধা হবে না। আমার আরেকটি লেখা নাটক আছে,

‘আস্তালাবিস্তা’। সেটায় পাত্রপাত্রী অনেক। সেই নাটকে একই সাথে পরিচালনা আর অভিনয় করতে আমি সাহসই পাচ্ছি না।”

হঠাৎ নাটক লেখায় আর পরিচালনায় এলেন কেন?

শাাহেদের উত্তর, “এখন ভালো গল্পের অভাব। অনেক সময় দেখা যায় ভালো গল্প আছে কিন্তু ভালো পরিচালক নেই। আবার ভালো পরিচালক আছে ভালো গল্প পাই না। আবার দুটোই আছে, কিন্তু আমার সময় হচ্ছে না। আর তাছাড়া নিজের মনের মধ্যেই কিছু কিছু চরিত্র খেলা করে, যেগুলোতে কাজ করতে ইচ্ছে করে। এইসব অভাববোধ পূরণ করার জন্যই নাটক লেখা আর পরিচালনায় আসা।”

মিডিয়াতে শাহেদ কাজ শুরু করেন মডেলিং দিয়ে। ক্লোজআপের বিজ্ঞাপন দিয়ে তার যাত্রা শুরু। তার অভিনয় করা প্রথম  টেলিফিল্ম ‘স্বপ্ন’। প্রচারিত হয় ১৯৯৮ সালে।