অপর্ণা সেনের ছবি ফিরিয়ে দিলেন কঙ্কণা
মায়ের ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন কঙ্কণা সেন শর্মা। অপর্ণা সেন এর দদি জাপানিস ওয়াইফ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। লোকে কি বলবে সেটা নয়, আসলে এখন তার হাতে যশ রাজের দুটো ছবি -- লাগা চুনারি মে দাগ এবং আজা নাচলে। ও দুটোতে শিডিউল অনুযায়ী কাজ করতে গেলে আর অপর্ণার ছবিতে কাজ করা সম্ভব নয়।
অপর্ণার ইংরেজি ছবিতে থাকছেন রাহুল বোস, রাইমা সেন, মৌসুমী চ্যাটার্জী ও জাপানি অভিনেত্রী চিগাসু তাকাকু।
এরকম ঘটনা এর আগেও ঘটেছে। অপর্ণা বলেছেন, “এর আগে ‘১৫ পার্ক এভিনিউ’ চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকার কারণে কঙ্কণা মীরা নায়ারের ‘নেমসেক’ এর মতো ছবির অফারও ফিরিয়ে দিয়েছিল। ” ওই ছবিতে পরে তার জায়গায় অভিনয় করেন টাবু। ছবিটি বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
অপর্ণা তার ছবিটি জাপানি ভাষায় চিত্রায়িত করবেন বলে মনে করা হচ্ছে। মার্চের শেষ নাগাদ শুটিংয়ের কাজ শুরু হবে। পরিচালক জানিয়েছেন, কুনাল বসু নামে এক লেখকের অপ্রকাশিত এক গল্প অবলম্বনে এই ছবি তৈরি হচ্ছে।
ছবিতে অভিনয় না করলেও তার মুম্বাইয়ের বাসাটা ছবির রিহার্সাল, ওয়ার্কশপ ইত্যাদির জন্য ছেড়ে দিয়েছেন তিনি।
