নোরা জোন্সের গায়িকা থেকে নায়িকা হওয়ার নেপথ্যে
—বাবা রবিশঙ্করের সুবাদে এই উপমহাদেশে নোরা জোন্সের নামটি বেশ পরিচিত, বিশেষত সঙ্গীতমোদীদের কাছে। বাবার মতো না হলেও গানের জন্য দুনিয়াজোড়া খ্যাতি রয়েছে। গ্রামি অ্যাওয়ার্ড বিজয়ী এই গায়িকা-গীতিকার এবার নামছেন অভিনয়ে। তবে নিজের আগ্রহে নয়, পরিচালকের আগ্রহের কারণেই তা হতে চলেছে। খবর অ্যানানোভার।
হংকংয়ের পরিচালক ওং কার ওয়াইয়ের ‘ব্লুবেরি নাইটস’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নোরা জোন্স। আর এটাই হবে তার প্রথম ছবিতে অভিনয় করা।
প্রথম যখন পরিচালক তাকে ডেকেছিলেন তখন নোরা ভেবেছিলেন তাকে ছবির সঙ্গীত করতে হবে। পরে যখন পরিচালক বললেন গান নয়, অভিনয় করতে হবে, তখন নোরা একটু অবাকই হন। সহজ ভাষায় উত্তর দিয়েছিলেন, “আমি ছবি ভালবাসি, অভিনয়ের ইচ্ছাও আছে। তবে আমি এই কাজের যোগ্য কিনা বুঝতে পারছি না।” পরিচালক অভয় দিয়েছেন, “ত্ুিমই যোগ্য।”
ছবি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায় নি।
