২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কফি উইথ করণ’ এ আসছেন শিল্পা শমিতা ভগ্নিদ্বয়

করণ জোহরের ‘কফি উথ করণ’ শো বেশ গরম হয়ে উঠছে একের পর এক খ্যাতিমান তারকাদের উপস্থিতিতে। এ সপ্তাহে সেখানে আরেকটু উত্তাপ ছড়াবেন শিল্পা শেঠী ও শমিতা শেঠী। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 06:14 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এই শো’তে অংশ নেয়ার ব্যাপারে শিল্পা ইন্ডিয়াএফএমডটকমকে বলেন, “করণকে কি করে না করি? বলিউডের কারো পক্ষেই সেটা সম্ভব না। এপ্রিলে দেশে ফিরেই আমাকে যেতে হবে ওর শো’তে। শমিতাও থাকবে আমার সাথে। করণ অবশ্য আমার মাকেও শোতে রাখতে চেয়েছিল। কিন্তু জানেনই তো, আমার মা যে রকম মানুষ? তিনি এখানে আসতে রাজী হন নি।”

কফির কাপে চুমুক দিতে দিতে তার ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ ঘটনার বিস্তারিত বয়ান করবেন শিল্পা। কোন ভারতীয় টেলিভিশনে এ ব্যাপারে এই প্রথম মুখ খুলবেন তিনি।