২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলির পরবর্তী ছবি ‘ওয়ান্টেড’

ইউনিভার্সাল পিকচার্সের পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড তারকা এঞ্জেলিনা জোলি। তার সঙ্গে এই ছবিতে অন্যান্যের মধ্যে থাকবেন জেমস ম্যাকএভয় ও মরগান ফ্রিম্যান। একটি গ্রাফিক উপন্যাসের উপর ভিত্তি করে এই অ্যাকশন ছবির কাহিনী গড়ে উঠেছে। ছবির পরিচালক তিমুর বেকমামবেতভ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 12:22 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

মে মাসে পূর্ব ইউরোপে ছবির চিত্রায়নের কাজ শুরু হবে।

ছবিতে ম্যাকএভয় এক তরুনের ভুমিকায় অভিনয় করবেন যিনি একসময় আবিষ্কার করবেন যে তার বাবা একজন গুপ্তঘাতক। এর কিছু পরেই জানতে পারবেন তার বাবা খুন হয়ে গেছেন। বাবার হত্যাকারীকে খুঁজে বের করার কাজে নামবেন তিনি।

ছবিতে জোলি একজন গুপ্তঘাতকের ভুমিকায় অভিনয় করবেন যিনি আততায়ীদের হত্যার কৌশল শেখান।

ছবির মূল চিত্রনাট্য করেছেন মাইকেল ব্রান্ডট ও ডেরেক হাস। তবে ‘লারা ক্রফ্ট টম্ব রেইডার : দি ক্রাডল অফ লাইফ’ এর চিত্রনাট্যকার ডিন জর্জারিস এটি পুর্নলিখন করার পরই জোলি এ ছবিতে অভিনয়ে সম্মত হন। ওই পুনর্লিখনের ফলে ছবিতে তার চরিত্রটি জোলির মনমতো হয়েছে।

ছবির প্রযোজক মার্ক পিট, জিম লেমলে, জ্যাসন নেটার ও আয়ান স্মিথ।