ইংলন্ডে আসছে স্টার ওয়ারস শো
স্টার ওয়ারস প্রদর্শনী শুরু হবে ইংলন্ডে সামনের গ্রীষ্মে। এই প্রদশনীতে স্টার ওয়ারস চলচ্চিত্রে ব্যবহৃত ২৮০ টি সরঞ্জাম, গাড়ি, পোশাক ও মডেল দেখানো হবে।
মূল ডার্থ ভেডার কস্টিউম ও মুখোশ এবং আনাকিন স্কাইওয়াকার পড রেসারসহ অনেক কিছুই শোভা পাবে এই প্রদর্শনীতে।
দর্শণার্থীরা যোদার আদি মডেল সিথ্রিপিও এবং আরটুডিটুও দেখতে পাবেন। সেই সঙ্গে তারা দেখবেন ডার্থ মৌলের কস্টিউম ও কুইন আমাডালার পোশাক সম্ভার।
এর আগে জাপান, ফ্রান্স ও পর্তুগালে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছে প্রায় ১০ লাখ লোক।
স্টার ওয়ারস - দি এক্সিবিশন নামের এই বিশেষ প্রদর্শনী চলবে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এর কাউন্টি হলে মে মাসের ৫ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। সপ্তাহের ৭ দিনই সকাল ১০টা থেকে রাত ৮টা অব্দি চলবে এই প্রদর্শনী।
