উডি হারেলসনের বাবা জেলে মারা গেছেন
হলিউড অভিনেতা উডি হারেলসনের বাবা চার্লস হারেলসন জেলের মধ্যে মারা গেছেন। তিনি টেক্সাসের একজন জজকে খুন করার অভিযোগে কলোরাডো ফেডারেল সুপারম্যাক্স জেলে বন্দি ছিলেন বলে গত বুধবার কর্তৃপক্ষ জানান।
আমেরিকান প্রিজন ব্যুরোর মুখপাত্র ফেলিসিয়া পন্স জানান, ১৫ মার্চ উল্লিখিত জেল সেলে ৬৮ বছর বয়স্ক হারেলসনকে মরে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিনি স্বাভাবিকভাবে মৃত্যবরণ করেছেন।
হারেলসনের ময়না তদন্তের নির্দেশ ইতিমধ্যে দেয়া হয়েছে।
উল্লেখ্য, হারেলসন ১৯৭৯ সালে আমেরিকান জেলা জজ জন উডকে পার্কিং লটে গুলি করে হত্যা করার অপরাধে দন্ডিত হন। জানা যায় তিনি এক মাদক ব্যবসায়ী কর্তৃক ভাড়াটে খুনি হিসেকে জজ উডকে হত্যা করেছিলেন।
যদিও হারেলসন এই অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি ১৯৯৫ সালে আটলান্টা জেলখানা থেকেও পালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
এদিকে তার ছেলে অভিনেতা উডি হারেলসন বলেন, “তিনি বিশ্বাস করেন তার বাবা জজ উডকে হত্যা করেননি এবং তিনি তার বাবাকে এই অভিযোগ থেকে মুক্ত করার সব রকম চেষ্টা চালিয়েছিলেন।”
