২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'৩০০' নিয়ে ক্ষুদ্ধ ইরানের রাষ্ট্রপতি

ইরানের রাষ্ট্রপতি সদ্যমুক্তিপ্রাপ্ত হলিউডি ছবি ‘৩০০’ এর ব্যাপারে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইরানের নববর্ষ উপলক্ষে বুধবার এক টেলিভিশন ভাষনে ওয়ার্নার ব্রাদার্সের এই ছবিটির প্রসঙ্গে তিনি পশ্চিমাদের অভিযুক্ত করে বলেন, “ ওরা চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসকে বিকৃত করতে চাইছে এবং ইরানের একটা অসংস্কৃত ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা চালাচ্ছে।”

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 09:12 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ওই টেলিভিশন ভাষনে তিনি সরাসরি ‘৩০০ ’ ছবির নাম উল্লেখ না করলেও এই ছবিটির ব্যাপারে ইরান জুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভের মুখেই আহমদিনেজাদ এই আক্রমণ করলেন। ছবিতে ৪৮০ খৃষ্টপূর্বাব্দের থার্মোপেইল যুদ্ধের চিত্র তুলে ধরা হয় যেখানে ৩০০ স্পার্টান হাজার হাজার পারস্য যোদ্ধার সঙ্গে লড়াই করেছিল।

আহমদিনেজাদ বলেন, “মানসিক লড়াই, প্রচারণা এবং বিভিন্ন সংগঠনের অপব্যবহারের মাধ্যমে পশ্চিমারা নিজেদের বর্তমান ভাবমুর্তি তৈরি করেছে, নিজেদের জন্য তারা আইন রচনা করেছে এবং তাদের এগুলি সবই একচেটিয়া। এসবের মাধ্যমে তারা চেষ্টা করছে আমাদের জাতির অগ্রযাত্রাকে ব্যবহত করতে।”

গত সপ্তাহে রাষ্ট্রপতির সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাভেদ শাঙ্গারি ছবিটিকে ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানসিক যুদ্ধের সমন্বিত উদ্যোগেরই একটা অংশ’ বলে চিহ্নিত করেন।

অনলাইনে এই ছবির প্রতিবাদ করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৫০ হাজার ইরানির সাক্ষর সংগ্রহ করেছেন কানাডায় বসবাসকারী ইরানী প্রতœতত্ত্ববিদ হামেদ নাসাব।

ইরানের কোন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা না থাকলেও তেহরানের পথে ঘাটে কালোবাজারে এর ডিভিডি বিক্রি হচ্ছে বেশ।

ফ্রাঙ্ক মিলারের গ্রাফিক উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি মুক্তি পাওয়ার প্রথম দু’সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ১৩০ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে।