২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার গানে কন্ঠ দিচ্ছেন নানা পাটেকর

অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবেন এটাই স্বাভাবিক। আর তাদের জন্য গান গাইবে গায়ক গায়িকারা। সেসব গানে ঠোট মিলাবেন তারা। কিন্তু হাল আমলে অনেক অভিনেতা অভিনেত্রীই গায়ক গায়িকাদের সাম্রাজ্যে হামলা চালাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি গান গাওয়ারও চেষ্টা করছেন তারা। সেই চেষ্ঠায় ইতিমধ্যেই সফল হয়েছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। এবার তাদের পথ ধরে আসছেন নানা পাটেকর। তিনি আনিস বাজমীর ‘ওয়েলকাম’ ছবিতে একটি আইটেম গানে কন্ঠ দেবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ছবিটির সঙ্গীত পরিচালক আনন্দ রাজ আনন্দ গানটিতে সুরারোপ করেছেন। নানা যেহেতু পেশাদার শিল্পী নন তাই আনন্দ নানার কাজকে সহজ করার জন্য গানটি সংলাপ ভিত্তিক করেছেন। কিন্তু খুঁতখুঁতে নানা সেটা মানতে রাজি না। তিনি আনন্দকে বলেছেন তার জন্য গানের ধরন পরিবর্তন পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। তিনি সঠিক সুরেই গানটি গাইতে চান।

ওই একই গান আবার শংকর মহাদেওয়ান নামে আরেকজন সঙ্গীত পরিচালকও গাইবেন। কিন্তু তিনি শুধু গাইবেনই, নতুন করে সুরারোপ করবেন না। শোনা যাচ্ছে আনন্দ এই গানটি অভিনেতা অনিল কাপুরকে দিয়েও গাওয়ানোর পরিকল্পনা করছেন।