২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষামূলক প্রচার শুরু করেছে এনটিভি

বিএসইসি ভবনে আগুনে পুড়ে সাতদিন বন্ধ থাকার সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরীক্ষামূলক প্রচার শুরু করেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি। তবে আরটিভি কবে নাগাদ প্রচার শুরু করবে তা এখনও ঠিক হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 06:44 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সোমবার সন্ধ্যা ছয়টায় কারওয়ান বাজারের ইউটিসি ভবন থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় এনটিভির। স্যাটেলাইট নিউজ গ্যাদারিং (এসএনজি)-র মাধ্যমে একটি মাস্টার রুম থেকে এই পরীক্ষামূলক প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।  

এনটিভির সম্পাদক ও নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ নফহবংি২৪.পড়স--কে বলেছেন, “প্রাথমিকভাবে   প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান প্রচারিত হবে। এসময় কোনো সংবাদ প্রচার করা হবে না এবং অনুষ্ঠানের কোন নির্ধারিত সূচি থাকবে না।”

তিনি জানান,  ৬ ঘণ্টার পর ৮ ঘন্টা এরপর ১২ ঘণ্টা এভাবে পর্যায়ক্রমে প্রচার সময় বাড়ানো হবে। তারপরই আনুষ্ঠানিক প্রচার শুরু করা হবে।

আগুনে তাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “ এ সম্পর্কে এখনো কিছুই জানিনা। কী কী যন্ত্রপাতি নতুন করে কিনতে হবে তাও জানি না। তবে দ্রুত পুরোপুরি সম্প্রচারে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।”

আরটিভির প্রধান বার্তা সম্পাদক ইশতিয়াক রেজা নফহবংি২৪.পড়স -কে বলেন, “আরটিভির সম্প্রচারে আসতে সবকিছু নতুন করে করতে হবে। প্রথমে পরীক্ষামূলক ও সীমিত সম্প্রচারের পর পুরোপুরি যাবো আমরা।”

তিনি জানান, আরটিভির জন্য তেজগাঁওয়ের বেগুনবাড়িতে আইডিয়াল ট্রেড সেন্টারে নতুন অফিস ভাড়া নেওয়া হয়েছে।