২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃশব্দ’ নিষিদ্ধ করার দাবি

ভারতের উত্তর প্রদেশের কংগ্রেসে সম্প্রতি ‘নিঃশব্দ’ চলচ্চিত্রটি নিষিদ্ধ করার দাবি উঠেছে। ছবিতে ৬০ বছরের এক প্রবীণের সঙ্গে অষ্টাদশী এক তরুনীর অসম প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। একই ধরনের কাহিনী নিয়ে অনেক আগেই পশ্চিমে ( যেমন : লোলিতা ) বেশ কিছু ছবি তৈরি হলেও ভারতে এ ধরনের উদ্যোগ সচরাচর চোখে পড়ে না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 05:59 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ভারতীয় চলচ্চিত্র বেশ কিছুদিন থেকেই গতানুগতিক ফর্মুলার বাইরে আসতে শুরু করেছে। প্রথমে ভালোলাগা, সেখান থেকে ভালোবাসা, পারিবারিক দ্বন্দ্ব, ভিলেনের আগমন, সবশেষে নায়ক নায়িকার মিলন আর ফাঁক ফোকর দিয়ে মশলাদার কয়েকটা গান --- এই ছিলো এতোদিনকার বলিউড স্টাইল। কিন্তু পালে এখন উল্টো হাওয়া। ফর্মুলার বাইরের চলচ্চিত্রই দর্শকদের টানছে বেশি। স্টাইল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যে ক’জন পরিচালক কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে রামগোপাল ভার্মা অন্যতম। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘নিঃশব্দ’। এটা নিয়েই এখন চারদিকে আলোচনার ঝড়। দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ আর ১৮ বছরের এক তরুণীকে ঘিরে। বৃদ্ধ প্রেমে পড়ে তরুনীটির। সেটা নিয়েই ঘটে নানা ঘটনা। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং নবাগতা জিয়া খান।

ভারতের উত্তর প্রদেশের কংগ্রেস সম্প্রতি চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে। কংগ্রেসের মুখপাত্র পারভেজ আহমেদ খান তার আবেদনে বলেন, চলচ্চিত্রটির কাহিনী ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারেই যায় না। একটি চিঠিও লিখেছেন তিনি ভারতীয় ব্রডকাস্টিং মিনিস্টার প্রিয়রঞ্জন দাসমুন্সি বরাবর। সেখানে তিনি লিখেছেন, অভিনেতা অমিতাভ বচ্চন ভারতের একজন রোল মডেল। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তা এর সেঙ্গ সঙ্গতিপূর্ন নয়। পুরো চলচ্চিত্রর কাহিনীই ভারতীয় দর্শক এবং সমাজ ব্যবস্থার উপর খারাপ প্রভাব ফেলতে পারে। কাজেই জনস্বার্থেই চলচ্চিত্রটি নিষিদ্ধ করা উচিত।