২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের আঞ্চলিক গান নিয়ে আসিফ ও কালা মিয়া

জনপ্রিয় গায়ক আসিফ এবার সিলেটের আঞ্চলিক ভাষায় গান করতে যাচ্ছেন। সঙ্গে থাকছেন বাউল কালা মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

কালা মিয়া ও আসিফের এই দ্বৈত অ্যালবামটি একটি অন্যরকম ঘটনা। কারণ গায়ক এবং গায়িকা মিলেই সাধারণত দ্বৈত অ্যালবাম প্রকাশ করতে দেখা যায়। কিন্তু এ অ্যালবামের দুজনই পুরুষ।

গানগুলো লিখেছেন শাহ আবদুল করিম, সিদ্দিকুর রহমান, সাধক মতিন শাহ, সৈয়দ দুলাল, ফিরোজ মিয়া ও কালা মিয়া নিজে। সঙ্গীত পরিচালনা করেছেন ইবরার টিপু। সবগুলো গানই সিলেটের আঞ্চলিক সুরের। প্রযোজনা সংস্থা সাউন্ডটেক থেকে অ্যালবামটি প্রকাশিত হবে।