ফিল্ম ফেয়ার পুরষ্কার জয় করলেন ঋত্বিক, কাজল ও জয়া বচ্চন
রবিবার বলিউডের উল্লেখযোগ্য চলচ্চিত্র পুরষ্কার ফিল্ম ফেয়ার এওয়ার্ড ঘোষণা করা হয়েছে। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের এটি ছিল ৫০তম আসর। রং দে বাসন্তী সেরা ছবি হিসেবে পুর®কৃত হয়েছে এ বছর। সেরা অভিনেত্রী কাজল ও সেরা অভিনেতা ঋত্বিক রোশান। এ বছর আজীবন সম্মাননা পেলেন জয়া বচ্চন।
কোন ক্যাটাগরিতে কোন ছবি পুর®কৃত হয়েছে তা নিচে দেওয়া হলো।
সেরা ছবি : রং দে বাসন্তী।
সেরা অভিনেতা : ঋত্বিক রোশান (ধুম টু)
সেরা অভিনেত্রী : কাজল (ফানা)
সেরা পরিচালক : রাকেশ ওমপ্রকাশ মেহরা (রং দে বাসন্তী)
সেরা সংলাপ : অভিজিৎ যোশী ও রাজকুমার হিরানী (লাগে রাহো মুন্নাভাই)
সেরা শিল্প নির্দেশক : সমীর চন্দ ( ওমকারা )
সেরা সম্পাদনা : পি এস ভারতী (রং দে বাসন্তী)
সেরা চিত্রনাট্য : জয়দীপ সাহনী ( খোসলা কা গোসলা)
সেরা কাহিনী : বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানী (লাগে রাহো মুন্নাভাই)
সেরা সহ অভিনেতা : অভিষেক বচ্চন (কভি আল বিদা না কেহনা )
সেরা সহ অভিনেত্রী : কঙ্কণা সেন শর্মা (ওমকারা)
সেরা কৌতুকাভিনেতা : আরশাদ ওয়ারসি (লাগে রাহো মুন্নাভাই)
সেরা খল অভিনেতা : সাইফ আলী খান ( ওমকারা)
সেরা সঙ্গীত : এ আর রহমান (রং দে বাসন্তী )
সেরা গীতিকার : প্রসুন যোশী - চাঁদ সিফারিশ (ফানা)
সেরা গায়ক : শান ও কৈলাস খের (ফানা)
সেরা গায়িকা : সুনিধি চৌহান - বেদী (ওমকারা)
সেরা সিনেমাটোগ্রাফি : বিনোদ প্রধান (রং দে বাসন্তী)
সেরা পোশাক পরিকল্পনা : ডলি আহলুওয়ালিয়া (ওমকারা)
সেরা শব্দ পরিকল্পনা : সুভাষ সাহু ও কে জে সিং (ওমকারা)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : সলিম- সুলায়মান (কৃশ)
সেরা নবাগতা : কঙ্গনা রানাউত (গ্যাংস্টার)
পাওয়ার হাউজ অ্যাওয়ার্ড : যশ চোপড়া
আর ডি বর্মন অ্যাওয়ার্ড : নরেশ আয়ার
সনি - ফেয়ার ওয়ান ফেস অফ দি ইয়ার : কঙ্গনা রানাউত
সেরা কোরিওগ্রাফি : গনেশ আচারিয়া - বেদি জালায়লে ( ওমকারা)
সেরা স্পেশাল ইফেক্টস : কৃশ
সেরা অ্যাকশন : সিউ টুং চিং ও শ্যাম কৌশল (কৃশ)
সেরা কস্টিউম : ওমকারা
সমালোচক পুরষ্কার
পরিচালক : রাজকুমার হিরানী ও বিধু বিনোদ চোপড়া (লাগে রাহো মুন্নাভাই)
অভিনেতা : আমীর খান (রং দে বাসন্তী)
অভিনেত্রী : কারিনা কাপুর ( ওমকারা)
আজীবন সম্মাননা পুরষ্কার : জয়া বচ্চন ও জাভেদ আখতার
জুরিদের বিশেষ পছন্দ : দীপক দোব্রিয়াল
