২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হানিমুন চলচ্চিত্রের জন্য টাটার স্পেশাল বাস

‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিেিটড’ চলচ্চিত্রে গোলাপি রঙের যে পর্যটক বাসটিকে দেখা যাবে তা চলচ্চিত্রটির জন্য বিশেষভাবে ডিজাইন করে দিয়েছে ভারতের বিখ্যাত টাটা মটরস। চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী বাসটির ভেতরের অংশটুকু পরিবর্তন করে দিয়েছে টাটা। এমনকি বাসটিকে চলচ্চিত্রে উপযোগী করার জন্য এর রং করা হয়েছে গোলাপী এবং বাইরের অংশে লাগানো হয়েছে হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের লোগো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 05:41 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বহুল আলোচিত চলচ্চিত্রটি মুক্তি পাবে ২৩ ফেব্র“য়ারি। এর প্রচারণা উপলক্ষে এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে মাঠে নেমেছে টাটা মটরসও। ভারতের বিভিন্ন শহরে তারা হাতে নিয়েছে ব্যাপক কার্যক্রম। বাসটি ঘুরে বেড়াচ্ছে মুম্বাইয়ের বিভিন্ন রাস্তায়। এ উপলক্ষে ইনডিয়াএফএম এবং এমএসএনের মতো ওয়েবসাইটগুলোতে চলছে নানা রকম আকর্ষনীয় প্রতিযোগিতা। মোবাইল ফোন কোম্পানিগুলোও থেমে নেই। তাদের এসএমএস সুবিধার মাধ্যমে অংশগ্রহনকারীদের মধ্যে চলছে প্রচারণা। 

চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে ৬ দম্পতির মধুচন্দ্রিমা উপলক্ষে গোয়া যাওয়াকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন শাবানা আজমি, বোমান ইরানি, কেকে, রাইমা সেন, রণবীর সুরি, দিয়া মির্জা, কারানা খান্না, আমিশা পাটেল, অভয় দেওল, মিনিষা লাম্বা, সন্ধ্যা মৃদুল এবং বিক্রম ছত্তাল।