২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ের চেয়ে পরিচালনাতেই বেশী আগ্রহী বান্দেরাস

স্পেনিয় চলচ্চিত্র তারকা এন্তোনিও বান্দেরাস অভিনয়ের চেয়ে ছবি পরিচালনার দিকেই বেশি ঝুঁকে পরছেন। মঙ্গলবার বার্লিন চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত চলচ্চিত্র ‘সামার রেইন’ এর প্রদর্শনী শেষে এই জনপ্রিয় অভিনেতা আগামীতে বেশি করে পরিচালনায় সময় দেওয়ার কথা ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 04:22 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

অভিনয় করতে করতে ক্লান্ত এই অভিনেতা চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকার জন্য পরিচালনার বিষয়টিকেই বেছে নিতে চান। তিনি তার ক্যারিয়ারে এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবেও নিয়েছেন। তবে ভক্তরা তার অভিনয় দেখা থেকে বঞ্চিত হবেন না একেবারে। বান্দেরাস বলেছেন, “আমি বলছি না যে আর অভিনয় করবো না। আমি অভিনয় চালিয়ে যাবো। তবে আমার মনে হচ্ছে চলচ্চিকে যা দেওয়ার তা শুধু আমি আমার অভিনয়ের মাধ্যমে দিতে পারছি না। আরো অন্য রকম কিছু একটা করা প্রয়োজন। আর সেটা হলো পরিচালনা।”

‘সামার রেইন’ বান্দেরাসের পরিচালিত প্রথম চলচ্চিত্র নয়। এর আগেও তিনি ১৯৯৯ সালে ‘ক্রেজি ইন অ্যারাবামা’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন।  

‘সামার রেইন’ এর প্রথম প্রিমিয়ার হয় নভেম্বরে স্পেনে। চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে দক্ষিণ স্পেনের মালাগা অঞ্চলের কয়েকজন টিনএজারের প্রেম ও সংঘাতকে কেন্দ্র করে।

বান্দেরাস সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের নজর কাড়েন ‘মাস্ক অফ জোরো’ ছবিতে নাম ভুমিকায় অভিনয় করে। এছাড়া ‘শ্রেক ২’ অ্যানিমেশনে তার কন্ঠও ব্যাপত প্রশংসিত হয়।