২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা ইউনুস পারভেজ

দিওয়ার, ত্রিশুল, লাওয়ারিশ, দো আউর দো পাঁচ আর সাজন এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেতা ইউনুস পারভেজ চলে গেলেন। উচ্চ বহুমূত্ররোগে ভুগে রোববার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 04:36 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

শারিরীক অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হওয়আ পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে স্থানান্তরের আগেই তিনি মারা যান।

চলচ্চিত্র জীবনে পারভেজ ভোজপুরি চলচ্চিত্রসহ প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ ছবি ‘বান্টি আউর বাবলি’।