২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটেনে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রকাশ্যে ভায়াগ্রা ছাড়া হচ্ছে

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এ বছর বৃটেনেরে উপহার ভায়াগ্রা। যৌন অক্ষমতা দুর করার এই ওষুধ আগেও বাজারে ছিল তবে বৈধভাবে সেটি ভোগ করার ক্ষেত্রে জটিলতাও ছিল। যৌন অক্ষমতা দূর করার জন্য এখন থেকে সারা বৃটেনেই এই ওষুধ লুকোচুরি না করেই কেনা যাবে বলে রোববার জানিয়েছেন কেমিস্ট চেইন অ্যালায়েন্স বুটস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ম্যানচেস্টার বুটস এর তিনটি ফার্মেসি মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের এই ওষুধ বিক্রি করবে। ১৪ ফেব্র“য়ারি থেকে এই পাইলট প্রোগ্রাম চালু হচ্ছে।

মিলনের সময় ৩০ থেকে ৬৫ বছরের যেসব পুরুষ সঠিকভাবে সাড়া দিতে পারেন না তারা চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ৫০ পাউন্ডের বিনিময়ে ৪টা ভায়াগ্রা পিল নিয়ে সমস্যার সমাধান করতে পারবেন।

ব্যবস্থাপত্রের বদলে বুটস এর ফার্মাসিস্ট এর সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ করবেন তারা। সেখানে তাদের রক্তচাপ, কোলেস্টরল ও ব্লাড সুগারের মাত্রা পরীক্ষা করে দেখা হবে।

তবে দ্বিতীয় বার ওষুধ নেয়ার আগে ডাক্তারের সাথে তাদের আলাপ করে আসতে হবে, আরো পিল নেয়া তাদের জন্য ঠিক হবে কিনা সেটা জানার জন্য।

বুটস এর স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক অ্যালেক্স গুরালি বলেন “এই সেবা দিয়ে আমরা অনেক মানুষের একটা সাধারণ সমস্যার সমাধান খুজে পাওয়ার ব্যাপারে সাহায্য করার চেষ্টা করছি।”

এক হিসেবে দেখা যায় পশ্চিমের প্রতি ১০ জনে ১ জন এই সমস্যায় ভোগে।