২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শুরু হচ্ছে কফি উইথ করণ

‘কফি উইথ করণ’ তো আগেও দেখা হয়েছে, নতুন করে আর কী চমক থাকতে পারে। উপস্থাপক যখন সেই একই করণ জোহর আর অনুষ্ঠানের ফরম্যাটও আগের মতো। বিশিষ্ট তারকার আসবেন, করণের সাথে মজার মজার বাৎচিত হবে, একটু কফি খাবেন, চলজলদি জবাব তথা র্যাপিড ফায়ার রাউন্ড বলেও একটা পর্ব হবে। এই তো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 02:04 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

অনুষ্ঠানের প্রযোজক অবশ্য বলছেন, সবই ঠিক আছে। তবে এবার মজা হবে আগের চেয়ে দ্বিগুন। গরম গরম কফির সাথে আরা গরম গরম বাৎচিত হবে। সুতরাং আগ্রহীরা রোববার ভারতীয় সময় রাত ৯টায় স্টার ওয়ান বা স্টার ওয়ার্ল্ডের পর্দায় চোখ মেলে বসে থাকুন। পরামর্শ দিয়ে এ কথা বলেছে ইন্ডিয়াএফএমডটকম।

পরিচালক হিসেবে করণের অভিষেক  হয়েছিল যে ‘কুছকুছ হোতা হ্যায়’ দিয়ে সেই ছবির তিন নায়ক নায়িকা কাজল রানী আর শাহরুখ থাকবেন এবারের প্রথম পর্বে করণের অতিথি হিসেবে।

ওই ছবিতে এই ত্রিরতেœর উপস্থিতি ছবিতে যে ম্যাজিক তৈরি করেছিল সেটাই ফের করণ দেখিয়েছেন তার অনুষ্ঠানে, মন্তব্য করেছে ইন্ডিয়াএফএম। ধুমায়িত কফির সঙ্গে আলোচনা জমে উঠেছে নানা বিষয়ে  -  মল্লিকা শেরাওয়াত থেকে অ্যাশ-অভিষেক তক। তিনপাগলের মেলা হলে যা হয়, এক্সপ্রেস ট্রেনের গতিতে চলেছে কথাবার্তা।

তার কিছু নমুনা এখানে আগাম তুলে দেওয়া হলো :

করণ :  ধরো, শাহরুখ, কাজল এবং তুমি (রানী) একটা প্লেনে আছো, প্লেনটা ক্রাশ করতে চলেছে, প্লেনে দুটো মাত্র প্যারাসুট। ও দুটো তোমার দখলে। তুমি কী করবে?

রানী :  আমি ওদের দুজনকে প্যারাসুট দুটো দিয়ে দেবো। সত্যি বলছি, দর্শকরা ওদের একসঙ্গে দেখতে চায়।

কাজল :  (হাসতে হাসতে) স্টপ, প্লিজ স্টপ।

শাহরুখ:  তুম দোনো মুঝে চিপক জানা..... তিনো নিচে আ যায়েঙ্গে! কেয়া হ্যায় প্রবলেম ইয়ার! ম্যায় হু না!

করণ : তো, তোমাদের দুই কাজিনের মধ্যে শত্র“তা আছে বলে যে কথা ওঠে সেটা নেহায়েৎই মিডিয়ার প্রচারণা?

কাজল : আমার তো তাই মনে হয়। মিডিয়ার ভাবনটাই এমন, বন্ধু না হলে তুমি নিশ্চয়ই শত্র“। লোকে বুঝতেই চায় না যে মাঝামাঝি বলেও একটা জায়গা থাকে যেখানে, আমরা যে যার মতো আছি।

রানী : ওর প্রতি আমার অনেক শ্রদ্ধা।

কাজল : আমারও।

রানী : শুধু আমি কেন?  ও পেশাগতভাবে বা ব্যাক্তিগতভাবে যা করেছে সে জন্য আমাদের পুরো পরিবার কাজলকে নিয়ে গর্ব করে। এখন কি ছাদে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আমাদের বলতে হবে আমরা পরষ্পরকে সম্মান করি। আমরা ঠিক আছি। মিডিয়ার কাছে এসব বলার কোন দরকার দেখি না আমি। গুরুত্বপূর্ণ হলো কোথাও দেখা হলে আমরা আমাদের মতোই আলাপ করি। আামদের খাতিরের খবরটা মিডিয়াতে প্রচার করার কোন দরকার আছে বলে মনে করি না।

র্যাপিড ফায়ার রাউন্ড

করণ ও কাজল

করণ : আমাদের এই শো’র সবচেয়ে গুরুত্বপূর্ন অংশে এসে গেছি আমরা। ‘দি র্যাপিড ফায়ার শো’। এখানে জিতলে তুমি যে পুরষ্কার পাবে তা যেকোন পুরষ্কারের চেয়ে গুরুত্বপূর্ন।

কাজল : অবশ্যই। আমি পুরোপুরি একমত।

করণ : এই যে ঝুরিটা দেখছো, আগের চেয়ে অনেক ভারি। এটা কিন্তু নতুন ঝুরি। একেবারে নতুন চেহারা। এটা জিতে নেওয়া সত্যিই সম্মানজনক ব্যাপার। তোমাকে বলি, আমি কিন্তু খুবই নিরপেক্ষ বিচারক। আমি মোটেই কারও পক্ষ নিই না, আর আমিই ঠিক করবো এ পর্বে কে জিতেছে।

কাজল : তুমি তো সবসময় শাহরুখের পক্ষে থাকো।

শাহরুখ : এটা সবাই বলে। (হাসি) দেখেছো এভাবেই কিন্তু গুজব তৈরি হয়।

(প্রশ্নোত্তর পর্ব শুরু)

করণ : রাণী অভিনয় করেছে এমন কোন চরিত্র দেখে তুমি  কি চেয়েছো, ইশ আমি যদি এটা করতে পরতাম।

কাজল : না।

করণ : তোমার মতে কোন্ তারকার আগামী বছর অভিনয় শেখার কোর্সে ভর্তি হওয়া উচিত?

কাজল : করণ জোহরের।

করণ : আর জনসংযোগ দক্ষতা বাড়ানো উচিত কার?

কাজল : আমার।

করন : শাহরুখ কি কেএএনকে নাকি ডন?

কাজল : ডন

করন : এ পর্যন্ত তোমাকে সবচেয়ে খারাপ কথা কি বলা হয়েছে?

কাজল : তুমি তো জানোই আমি নিজেই লোকজনকে এতো এতো বাজে কথা বলি, ফলে লোকজনও স্বাভঅবিকভঅবেই আমার সম্পর্কেও অনেক বাজে কথা বলেছে। কোনটা যে সবচেয়ে বাজে সেটা মনে করে বলা তো মুশকিল।

করণ জোহর ও রানী

করণ : আমার পরের ছবির ব্যপারে যদি একটা পরামর্শ দিতে বলি, কি বলবে?

রানী : প্লিজ, কাজল আর শাহরুখকে নাও।

করণ: কী আত্মত্যাগ!

রানী : সত্যি, আবার বলছি, ওদের নাও। খুবই সুইট হবে ব্যাপারটা।

করণ : তিরিশ দিনে ওজন কমানোর উপায়?

রানী : এ বইটা আমি আমার মাকে দেবো। সিরিয়াসলি বলছি, আমি দেবো।

কাজল : হ্যাঁ, তোমার মায়ের এটা দরকার।

করণ : লাগে রাহো মুন্নাভাই অথবা রাং দে বাসন্তী?

রানী : কভি আলবিদা না কেহনা।

করন : আই লাভ ইউ ডারলিং

করন : শাহরুখ নাকি আমীর?

রানী : দুজন কিংবদন্তীর মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া যায় না।

শাহরুখ : তুমি কি আমাকেও কাজল আর রানীর মধ্যে থেকে পছন্দ করতে বলবে নাকি?

করন : প্রীতি জিনতা নাকি কারিনা - কে ভাল অভিনেত্রী?

রানী : কারিনা

করণ ও শাহরুখ

করণ : একদিন সকালে উঠে দেখলে তুমি আমীর হয়ে গেছো তখন..

শাহরুখ : আমি সবাইকে বলবো, শাহরুখ আমার চেয়ে বড় অভিনেতা।

করণ : আমীর খানের সাথে ভাল জুটি হবে কে, কাজল না রানী?

শাহরুখ : রানী। তবে, আমি ফানা দেখিনি। গুলাম দেখেছি। সুতরাং এ রায়টা কিছুটা পক্ষপাতদুষ্ট হতে পারে।