ভ্যালেন্টাইন ডে সামনে রেখে ডাকটিকেটের উদ্বোধন করলেন প্রীতি জিনতা
মুখ ফুটে বলেননি কেউ, তবে আয়োজন দেখে কারো বুঝতে বাকী ছিল না যে ভ্যালেন্টাইন ডে উপলক্ষ করেই ভারতের ডাকবিভাগ সুবাসিত ডাকটিকেটের সিরিজটা ছেড়েছে বাজারে। বুধবার মুম্বাইয়ে এই পুষ্পরেণুগন্ধমাখা ডাকটিকেটের এর উদ্ধোধন করলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।
চার রকমের গোলাপ সুবাসিত এই ডাকটিকেটগুলোর সেটের নামকরণ করা হয়েছে ‘গোলাপের সুবাস’।
ভ্যালেন্টাইনস ডে’র এক সপ্তাহ আগে এই উদ্ধোধন থেকে সহজেই বোঝা যাচ্ছে কাদের লক্ষ করে এ ডাকটিকেটগুলো বাজার ছাড়ছে ভারতীয় ডাকবিভাগ।
