২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিগ ব্রাদার হাউজের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন শিল্পা

‘বিগ ব্রাদার হাউজ’ এর অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন বলে ঠিক করেছেন শিল্পা শেঠী। বুধবার বৃটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন দেশের প্রায় ৮০ জন সাংবাদিক পার্লামেন্ট ভবনের উপস্থিত ছিলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 09:19 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বৃটেনের চ্যানেল ফোর এর রিয়ালিটি শো বিগ ব্রাদার হাউজ এ অংশ গ্রহণের পর সেখানে অন্তত তিনজন অংশগ্রহণকারী দ্বারা শিল্পা বর্ণবাদী আচরণের শিকার হন। ওই প্রতিযোগিতামুলক শোতে দর্শকদের ভোটে শিল্পা বিজয়ী হন।

বিগ ব্রাদার হাউজ এ অংশগ্রহণকারীদের একরকম গনবিচ্ছিন্ন অবস্থায় একটা বাসার ভিতরে দিনের পর দিন কাটাতে হয়। গোপন ক্যামেরায় তাদের নানা কর্মকান্ড ধারণ করে নির্বাচিত অংশ দর্শকদের দেখানো হয়। তারপর দর্শকভোটের ভিত্তিতে পর্যায়ক্রমে একজন একজন করে ওই প্রতিযোগিতা থেকে বাদ যান। এভাবে শেষপর্যন্ত যিনি টিকে থাকেন তিনিই বিজয়ী।

বিগ্র ব্রাদার হাউজের অভিজ্ঞতা নিয়ে কবে তিনি নির্ধারিত বইটি লিখেবেন বা প্রকাশক কে হবেন সে সম্পর্কে এই বলিউড তারকা বিস্তারিত কিছু জানাননি।

তবে রাজনীতিতে যোগ দেবেন কিনা সে সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই ঘটনার পিঠে সওয়ার হয়ে ভারতীয় রাজনীতিতে প্রবেশের কোন ইচ্ছা তার নেই। এ ব্যাপারে যে খবর চাউর হয়েছে সেটা নেহায়েতই গুজব বলে উড়িয়ে দেন তিনি।

তিনি বলেন, “রাজনীতিতে আমার কখনোই আগ্রহ ছিল না। কোন পার্টিতে যোগ দেয়ার আমন্ত্রণও কেউ দেয়নি আমাকে।”

তার প্রতি বর্ণবাদী আচরণকারীদরে ব্যাপারে জিজ্ঞেস করা হলে শিল্পা বলেন, “আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তাদের ব্যাপারে আমার বলার কিছু নেই। আমি অনুরোধ করব গণমাধ্যমও যেন তাদের পিছু আর না লাগে। তারা যন্ত্রণায় থাকুক এটা আমি চাই না।”