ডিসেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কয়েক মাস চুপ থাকার পর অবশেষে রাজা চৌধুরীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ভারতের স্টার প্লাস চ্যানেলের 'কসৌটি জিন্দেগি কি' তারকা শ্বেতা তিওয়ারি। মুম্বাইয়ের এক আদালতে এ লক্ষে একটি আবেদনপত্র দাখিল করেছেন তিনি। কিন্তু তার স্বামী বলেছেন যে এত সহজে তিনি শ্বেতাকে ছাড়ছেন না। খবর ভারতীয় ওয়েবসাইটের।
রাজা চৌধুরী বলেছেন, " শ্বেতা আমার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছে। সে বলেছে আমি নাকি প্রায়ই তাকে মারধর করতাম। আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগই মিথ্যা।"
রাজা অস্বীকার করলেও তার অনৈতিক আচরণের ব্যাপারে অনেকেই অভিযোগ করে থাকেন। মাতাল হয়ে মারধর করার ঘটনার অনেক সাক্ষীও রয়েছেন। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে রাজা বলেন, "আমি জানি আমার সব সমস্যার সূত্রপাত মদ্যপান থেকে। দিল্লির এক রিহ্যাব সেন্টারেও ৩৪ দিন কাটিয়ে এসেছি আমি। আমি শ্বেতাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি এখন একেবারেই বদলে গেছি, ভাল হয়ে গেছি। কিন্তু সে আমার কথা বিশ্বাস করতে চাচ্ছে না। তার বোঝা উচিত আমাদের সন্তান পলকের জীবনটা হুমকির মুখে পরতে যাচ্ছে। আমি তাকে এত সহজে ডিভোর্স দেব না। আমি আমাদের সমস্যাটা মিটমাট করে ফেলতে চাই।"
রাজা অভিযোগ করে বলেন, "শ্বেতা আদালতের মাধ্যমে ইনজাঙ্কশন জারি করে মুম্বাইয়ে আমার অবস্থানকে বিপন্ন করে তুলেছে। সে বলেছে আমার দ্বারা তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। ফলে মুম্বাইয়ে যৌথ মালিকানায় আমাদের ২টা ফ্লাট থাকা সত্বেও আমাকে রাত কাটাতে হচ্ছে বন্ধুর বাড়িতে।"
ওদিকে পারিবারিক জীবনের অশান্তি শ্বেতার পেশাগত জীবনেও প্রভাব ফেলেছে। বালাজি টেলিফিল্মস এর অনেকেরই অভিযোগ, তার উদাসীনতার কারণে নি
bdnews24