২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডের 'আল রিসালাহ' ছবিতে সুরারোপ করেছেন এ আর রেহমান

মুস্তাফা আক্কাদ পরিচালিত হলিউডের 'আল রিসালাহ' ছবিতে সুরারোপ করেছেন এ আর রেহমান। তিনি ছবিতে একটি গানও গেয়েছেন। ছবিটি পাশ্চাত্যের মুসলিম দেশগুলোতে প্রদর্শন করা হবে। তার আগে আমেরিকার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 03:46 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ডিসেম্বর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মুস্তাফা আক্কাদ পরিচালিত হলিউডের 'আল রিসালাহ' ছবিতে সুরারোপ করেছেন এ আর রেহমান। তিনি ছবিতে একটি গানও গেয়েছেন। ছবিটি পাশ্চাত্যের মুসলিম দেশগুলোতে প্রদর্শন করা হবে। তার আগে আমেরিকার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ইংরেজি ভাষায় নির্মিত ছবিটি হিন্দি এবং উর্দু ভাষায় ডাবিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েসিস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি ইয়ামসি আহমেদ এবং সাদ আহমেদ মুল ছবির হিন্দি সংস্করণ তৈরি করবেন। ছবির উর্দু সংস্করণ করবেন বিখ্যাত গীতিকার ও লেখক হাসান কামাল। আল রিসালাহ ছবিতে পর্যায়ক্রমে ইসলাম ধর্মের শুরু থেকে এর বিবর্তনের চিত্রটি তুলে ধরা হবে। 'আল রিসালাহ'র পরিবেশক অনুজ সাক্সেনার মাভেরিক প্রোডাকশন। ছবিটি ডিসেম্বরের ২৮ তারিখে মুক্তি পাবে। ভারতের মুম্বাইতে এর প্রদর্শন হবে জানুয়ারিতে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/২১৩৭ ঘ