ডিসেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আগামী বছর মুক্তি পাবে জেমস বন্ডের নতুন ছবি। এই ছবিতে অভিনয়ের কথা ছিলো নিকোল কিডম্যানের। কিন্তু অস্কার বিজয়ী বলিউড তারকা নিকোল কিডম্যান জেমস বন্ডের ছবিতে বন্ড গার্ল হতে চান না। খবর মার্কিন ওয়েবসাইটের।
বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে 'দ্য গোল্ডেন কম্পাস' ছবিতে অভিনয় করেছেন কিডম্যান। কিন্তু তিনি এই তারকার সঙ্গে জেমস বন্ডের পরবর্তী ছবিতে অভিনয়ে আগ্রহী নন।
এ প্রসঙ্গে কিডম্যান জানান, "আমি ড্যানিয়েলের বন্ড গার্ল হতে আগ্রহী নই, যদিও আমার ধারণা তিনি একজন চমৎকার অভিনেতা। আসলে একজন বন্ড গার্লের ভাবমূর্তিতে নিজেকে উপস্থাপিত করতে চাই না আমি।"
৪০ বছর বয়স্ক এই অস্ট্রেলিয় অভিনেত্রী 'দ্য গোল্ডেন কম্পাস' ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। এরকম নেতিবাচক চরিত্রে অভিনয় কিডম্যান উপভোগ করেছেন বলে জানান।
এবার ক্রিসমাস কিডম্যান তার বাচ্চাদের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন। ইসাবেলা (১৪) এবং কনোর (১২) নামের তার দুইটি পালিত সন্তান আছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭৩৭ ঘ
bdnews24