২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ ডিসেম্বর শুরু হচ্ছে এশিয়ান আইডল প্রতিযোগিতা

১৪ ডিসেম্বর সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে এশিয়ান আইডল প্রতিযোগিতা। ইন্দোনেশিয়ার জাকার্তায় এই গানের প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করবে ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের প্রথম আইডল বিজয়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 11:23 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ডিসেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে এশিয়ান আইডল প্রতিযোগিতা। ইন্দোনেশিয়ার জাকার্তায় এই গানের প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করবে ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের প্রথম আইডল বিজয়ীরা। খবর ভারতীয় ওয়েবসাইটের। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ৬ দেশের ৬ আইডলের পরিচয় পর্ব দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এতে দেখানো হবে প্রত্যেকের আইডল হয়ে ওঠার গল্প। তারা বলবেন আইডল হওয়ার আগে কেমন ছিল তাদের জীবন আর এখন কেমন লাগছে গ্লামারাস লাইফস্টাইল। পাশাপাশি ছয় তারকার মুখে শোনা যাবে এই প্রতিযোগিতায় কার কী প্রত্যাশা। ১৫ই ডিসেম্বর সন্ধ্যা ৭টায় শুরু হবে গানের লড়াই। প্রথম রাউন্ডে একটি ঢিমে তালের আর একটি করে চটুল গান নিয়ে শুরু হবে প্রতিদ্বন্ধিতা। আমন্ত্রিত বিচারকরা এগুলোর মান যাচাই করবেন। পরের রাউন্ডেও থাকবে দুটি গান। যার একটি ইংরেজি আর অন্যটি যার যার মাতৃভাষার। মধ্যে মধ্যে দেখানো হবে প্রতিযোগিদের নিয়ে ঝকঝকে ভিডিও ক্লিপিং। প্রতিযোগিতা শেষ হওয়া মাত্রই খুলে যাবে ভোটিং লাইন। দর্শকরা তাদের পছন্দ অনুযায়ী দুজন প্রতিযোগীকে যত খুশি ভোট দিতে পারবেন। ১৬ ডিসেম্বর রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হবে। অগুণিত দর্শকের সামনে কে পরবে বিজয় মুকুট তা সরাসরি স