২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুমন কবির এখন ঢাকায়

কলকাতার খ্যাতিমান শিল্পী সুমন কবির এখন ঢাকায় অবস্থান করছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 05:44 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ডিসেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কলকাতার খ্যাতিমান শিল্পী সুমন কবির এখন ঢাকায় অবস্থান করছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন। সোমবার সকালে ঢাকায় এসে সুমন সাবিনা ইয়াসমিনের সেগুনবাগিচার বাসায় ওঠেন। সাবিনা তনয়া বাঁধন সুমনের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন। বাঁধন জানান, সুমন ঢাকায় ৯ দিন অবস্থান করবেন। সাবিনা ইয়াসমিনের অসুস্থতা ও চিকিৎসার পর এবারই তার সঙ্গে সুমনের প্রথম সাক্ষাৎ। সুমনের এবারের ঢাকা সফরের প্রধান উপলক্ষ্য বিজয় দিবসের একটি কনসার্ট। ১৬ ডিসেম্বর আগারগাঁয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই কনসার্টে তার সঙ্গে মঞ্চে গাইবেন সাবিনা ইয়াসমিন। ১৯৫০ সালে কলকাতায় জন্ম নেয়া সুমন চট্টোপাধ্যায় ১৯৯০ এর দশকে 'তোমাকে চাই' অ্যালবাম দিয়ে খ্যাতিমান হয়ে ওঠেন। এ পর্যন্ত তার ১০টিরও বেশি অ্যালবাম বেরিয়েছে। তার সর্বশেষ অ্যালবামের নাম 'নন্দীগ্রাম'। একাধারে গায়ক, গীতিকার, সুরকার, গিটারিস্ট, কবি, সাংবাদিক ও টিভি উপস্থাপক সুমন বাংলাদেশের বিখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় সুমন কবির নাম গ্রহণ করেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/২৩৩৯ ঘ.