২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এত দিন পর ছবিতে নামলেন গুরু দত্তের বোন!

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী গুরু দত্তের বোন ললিতা লাজমী কখনো চলচ্চিত্রে অভিনয় করেননি। এখন ৭৫ বছর বয়সে তিনি নাম লেখালেন রুপালী পর্দায়। ছবির নাম 'তেরে জমিন পর', পরিচালক আমির খান। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ডিসেম্বর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী গুরু দত্তের বোন ললিতা লাজমী কখনো চলচ্চিত্রে অভিনয় করেননি। এখন ৭৫ বছর বয়সে তিনি নাম লেখালেন রুপালী পর্দায়। ছবির নাম 'তেরে জমিন পর', পরিচালক আমির খান। খবর ভারতীয় ওয়েবসাইটের। ললিতা একজন বিশিষ্ট চিত্রকর ও শিক্ষিকা। ছবিতেও একই ভূমিকায় দেখা যাবে তাকে। গত বছর নভেম্বরে পঞ্চগনিতে ছবির জন্য শুটিংয়ে অংশ নেন তিনি। ললিতার মেয়ে কল্পনা লাজমী বিশিষ্ট চলচ্চিত্রকার। ললিতা বলেন, "আমির যখন প্রথম আমার সঙ্গে যোগাযোগ করে তখন ভেবেছিলাম সে আসলে আমরা মেয়ের সঙ্গে যোগযোগ করতে চাচ্ছে। কিন্তু খানের অফিস থেকে নিশ্চিত করা হয় যে সে ওই ছবিতে আমাকেই চাচ্ছে। খুবই অবাক হয়েছিলাম আমি। তার কয়েকটি ছবি আমি দেখেছি। আমি তার দরুন ভক্তও। তার প্রস্তাবে সম্মতি জানানোর পর দিনই সে আমাকে একটা ফুলের তোড়া আর আমার প্রিয় চকোলেট কেক পাঠিয়েছে উপহার হিসেবে।" শুটিংয়ের সময় আমির তাকে নিজের গাড়ি পাঠিয়ে সেটে নিয়ে এসেছেন। কিন্তু শুটিংয়ের সময় ক্যামেরার সামনে বেশ ঘাবড়ে গিয়েছিলেন লাজমী। বিশেষ করে তিনি ঝামেলায় পড়েন সংলাপ নিয়ে। ললিতা জানানম "আমির খানকে ডেকে বললাম, এই বয়সে অতো লম্বা সংলাপ তো আমার মুখস্ত থাকে না। কিন্তু ওর ধৈর্য ছিল অসীম। ও চিত্রনাট্য আমার হাত থেকে নিয়ে বলল, মুখস্ত করতে হবে না, আপনি আপনার নিজের মতো করে বলেন, তাহলেই হবে।" ছবিতে ললিতাকে দেখা যাবে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দিচ্ছেন ইশান আওয়াস্থির হাতে। কাজের ফাঁকে ফাঁকে আমির ও তার স্ত্রী কিরণ রাও লাজমীর সঙ্গে আড্ডা মেরেছেন। "তখনই আমির আমাকে জানায় যে সে আমার ভাই গুরু দত্তের 'পিয়াসা' ছবিটা ২০ বার দেখেছে।" জানালেন ললিতা। ললিতা বলেন যে আমিরের ছবিতে অভিনয়ের মাধ্যমে তার একটা বাসনা পূর্ণ হলো। তার যখন ১৫ বছর বয়স তখন গুরু দত্ত তার একটি ছবিতে ললিতাকে নেওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত সেটা আর হয়নি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৫৬ ঘ