২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিটিভিতে স্মৃতি ইরানী

জিটিভির 'তিন বহুরানীয়া' বৃন্দা মাসির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন স্মৃতি ইরানী। এই ধারবাহিকের প্রধান চরিত্র জানকীর রক্ষাকর্তা হিসেবে দেখা যাবে তাকে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ডিসেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জিটিভির 'তিন বহুরানীয়া' বৃন্দা মাসির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন স্মৃতি ইরানী। এই ধারবাহিকের প্রধান চরিত্র জানকীর রক্ষাকর্তা হিসেবে দেখা যাবে তাকে। খবর ভারতীয় ওয়েবসাইটের। বালাজি টেলিফিল্ম ছেড়ে দেওয়ার পর তার নিজের প্রডাকশন হাউজের বাইরে এই প্রথম কোন সিরিয়ালে অংশ নিচ্ছেন স্মৃতি। স্টার প্লাস চ্যানেলের 'কিঁউকি সাস ভি কভি বহু থি'র তুলসী খ্যাত এই নায়িকা বর্তমানে 'বিরুদ্ধ' ও 'মেরে আপনে' সিরিয়াল নিয়ে ব্যস্ত আছেন। 'তিন বহুরাণী' সিরিয়ালে অভিনয়ের কথা স্বীকার করে স্মৃতি বলেন, "অনেকে ভেবেছিলেন নিজের প্রডাকশন হাউজের বাইরে আমি কাজ করব না। কিন্তু সিরিয়ালটির প্রযোজক হেমালজী যখন চরিত্রটি সম্পর্কে আমাকে বললেন আমার ভাল লাগল, আমি রাজী হলাম। সিরিয়ালে আমার চরিত্রটি পজিটিভ। যে কোন সৃজনশীল টিমের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী।" সিরিয়ালটির ক্রিয়েটিভ সুপারভাইজার শরদ মেহতা বলেন, "স্মৃতির চরিত্রটি খুবই দৃঢ় চরিত্রের এক নারীর। সে তার নিজের মতো করে অনেক সমস্যার সমাধান করবে। জানকীর শক্তির উৎস হয়ে বিরাজ করবে সে এবং পরিবারের মধ্যে আবার ঐক্য ফিরিয়ে আনবে।" স্মৃতি ইরানী ইতোমধ্যে 'তিন বহুরানীয়া' সিরিয়ালের শুটিংয়ে অংশ নিয়েছেন। ১০ ডিসেম্বর থেকে সিরিয়ালটি প্রচারিত হবে জিটিভিতে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫৪৮ ঘ.