২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে এসআই টুটুলের চতুর্থ অ্যালবাম 'শূন্য'

ঈদ-উল-আযহা উপলক্ষে বাজারে আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী এসআই টুটুলের চতুর্থ একক অ্যালবাম। নতুন এই অ্যালবামের নাম 'শূন্য'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ডিসেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদ-উল-আযহা উপলক্ষে বাজারে আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী এসআই টুটুলের চতুর্থ একক অ্যালবাম। নতুন এই অ্যালবামের নাম 'শূন্য'। গত ঈদে টুটুলের তৃতীয় একক অ্যালবাম প্রকাশিত হয়। 'শূন্য' বাজারে আনছে শীর্ষ স্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্টেক। অ্যালবামে মোট দশটি গান থাকছে। গানের কথা লিখেছেন মাসুম রেজা, জাহিদ আকবর, ওয়াহিদ ইবনে রেজা, তরুণ, টিআই অন্তর ও খন্দকার জিয়া। সুর করেছেন পার্থ মজুমদার, রাজিব, তরুণ, খন্দকার জিয়া এবং টুটুল নিজে। অ্যালবামের গানের শিরোনামগুলি হলো- 'ভালবাসা মানে', 'দিন থাকতেই', 'ইচ্ছে ঘুড়ি, মন', 'রাতে নাইরে ঘুম', 'অকারণে', 'শূন্য মহাশূন্য', 'নিরবধি', 'যাস নে' ও 'নিমন্ত্রণ'। অ্যালবাম প্রসঙ্গে এসআই টুটুল বলেন, "অ্যালবামের সব গান মেলোডি নির্ভর। গানের কথাগুলিও অনেক ভালো। আশা করছি অ্যালবামটি শ্রোতাপ্রিয় হবে।" ১০ ডিসেম্বর অ্যালবামটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। একক অ্যালবাম ছাড়াও এই ঈদে আরও কয়েকটি অ্যালবামে গান গাইবেন টুটুল। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৫৫৮ ঘ